ঢাকা ০৭:১৬ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ঢাকা-৮ এ পরাজয়ের পর নাসির উদ্দীন পাটওয়ারীর সংসদে যাওয়ার সম্ভাবনা Logo নবনির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ করেছে (ইসি) Logo ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: ভোটগ্রহণ শেষ, চলছে গণনা Logo বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো একই সঙ্গে আজ গণভোট ও নির্বাচন Logo ভোট দিলেন ৫ লাখ ১৫ হাজার প্রবাসী পোস্টাল ব্যালটে Logo ডিজিটালে জামায়াত, রাজপথে দৃশ্যমান বিএনপি: শেষ মুহূর্তের প্রচারণায় ভিন্ন কৌশল Logo বিশ্বের প্রথম ‘জেন-জি প্রভাবিত নির্বাচন Logo নির্বাচন বানচালের অপচেষ্টা প্রতিহতে যৌথ বাহিনীর মহড়া অনুষ্ঠিত Logo ভোটকেন্দ্রে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধের বিষয়টি প্রত্যাহার করছে ইসি Logo চাঁপাইনবাবগঞ্জে ইসলামী ছাত্রশিবিরের ৪৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

কাতারকে নিরাপত্তার নিশ্চয়তা দিয়ে নির্বাহী আদেশ জারি করেছেন ডোনাল্ড ট্রাম্প

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৩৪:১৯ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫
  • / ৬৪৭ বার পড়া হয়েছে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও কাতারের আমির শেখ তামিম বিন হামাদ বিন খলিফা আল থানি। ছবি: সংগৃহীত

দেশবর্ণ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মধ্যপ্রাচ্যের দেশ কাতারকে নিরাপত্তা নিশ্চয়তা দিয়ে নির্বাহী আদেশ জারি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত মাসে দোহায় ইসরাইলের নজিরবিহীন হামলার পর এলো এই নির্বাহী আদেশ।

নির্বাহী আদেশে ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছেন, কাতারের ভূখণ্ডে যদি আবারও কেউ হামলা করে, তবে যুক্তরাষ্ট্র এটিকে নিজের ওপর হামলা হিসেবে গণ্য করে জবাব দেবে।গত ৯ সেপ্টেম্বর কাতারের রাজধানী দোহায় ইসরাইলের ওই হামলা আঞ্চলিক ও বিশ্বব্যাপী ক্ষোভের জন্ম দিয়েছিল। এ ঘটনায় কাতারের নিরাপত্তা নিশ্চিতে যুক্তরাষ্ট্রের অঙ্গীকার নিয়েও প্রশ্ন উঠেছিল।

ওই হামলার কাতারের নাগরিক নিহতের ঘটনায় গত সোমবার দেশটির কাছে ক্ষমা চেয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। হোয়াইট হাউসে ট্রাম্প ও নেতানিয়াহুর বৈঠকের সময় এক যৌথ ফোনালাপে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান বিন জসিম আল থানির কাছে এই ক্ষমা প্রার্থনা করেন তিনি।

ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি ও বন্দিবিনিময় নিয়ে যুক্তরাষ্ট্র ও মিসরের পাশাপাশি মধ্যস্থতা করে আসছে কাতার। ওই হামলার পর ইসরাইল ক্ষমা না চাইলে মধ্যস্থতা থেকে সরে দাঁড়ানোর হুঁশিয়ারি দিয়েছিল দোহা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

কাতারকে নিরাপত্তার নিশ্চয়তা দিয়ে নির্বাহী আদেশ জারি করেছেন ডোনাল্ড ট্রাম্প

আপডেট সময় : ০৭:৩৪:১৯ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫