ঢাকা ০৬:৫২ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ঢাকা-৮ এ পরাজয়ের পর নাসির উদ্দীন পাটওয়ারীর সংসদে যাওয়ার সম্ভাবনা Logo নবনির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ করেছে (ইসি) Logo ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: ভোটগ্রহণ শেষ, চলছে গণনা Logo বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো একই সঙ্গে আজ গণভোট ও নির্বাচন Logo ভোট দিলেন ৫ লাখ ১৫ হাজার প্রবাসী পোস্টাল ব্যালটে Logo ডিজিটালে জামায়াত, রাজপথে দৃশ্যমান বিএনপি: শেষ মুহূর্তের প্রচারণায় ভিন্ন কৌশল Logo বিশ্বের প্রথম ‘জেন-জি প্রভাবিত নির্বাচন Logo নির্বাচন বানচালের অপচেষ্টা প্রতিহতে যৌথ বাহিনীর মহড়া অনুষ্ঠিত Logo ভোটকেন্দ্রে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধের বিষয়টি প্রত্যাহার করছে ইসি Logo চাঁপাইনবাবগঞ্জে ইসলামী ছাত্রশিবিরের ৪৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

এইচএসসি ও সমমানের ফল প্রকাশ ‘১৬ অক্টোবর’

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:২২:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫
  • / ৬৩০ বার পড়া হয়েছে

ছবি: সংগৃহীত

দেশবর্ণ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল আগামী ১৬ অক্টোবর প্রকাশের বিষয়ে একমত পোষণ করেছেন দেশের বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা। বৃহস্পতিবার (৯ অক্টোবর) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভায় এ প্রস্তাব গৃহীত হয়।

সভা শেষে অংশগ্রহণকারী একটি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান নাম প্রকাশ না করার শর্তে গণমাধ্যমকে জানান, “আমরা প্রাথমিকভাবে ১৬ অক্টোবর ফল প্রকাশের বিষয়ে একমত হয়েছি। এ প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে। মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়া গেলে ওইদিনই সব শিক্ষা বোর্ডের ফলাফল একযোগে প্রকাশ করা হবে।”

প্রাপ্ত তথ্যানুযায়ী, এবার লিখিত পরীক্ষা শেষ হয়েছে ১৯ আগস্ট, আর ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে ২১ থেকে ৩১ আগস্ট পর্যন্ত। পাবলিক পরীক্ষা আইন অনুযায়ী, লিখিত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফলাফল প্রকাশের বিধান রয়েছে।

এ বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিয়েছেন। এর মধ্যে ৬ লাখ ১৮ হাজার ১৫ জন ছাত্র এবং ৬ লাখ ৩৩ হাজার ৯৬ জন ছাত্রী। সারাদেশে ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, বর্তমানে ফল প্রস্তুত প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে। শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে ১৬ অক্টোবর তারিখেই ফলাফল প্রকাশের আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

এইচএসসি ও সমমানের ফল প্রকাশ ‘১৬ অক্টোবর’

আপডেট সময় : ০৩:২২:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫