ঢাকা ০৭:০২ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ঢাকা-৮ এ পরাজয়ের পর নাসির উদ্দীন পাটওয়ারীর সংসদে যাওয়ার সম্ভাবনা Logo নবনির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ করেছে (ইসি) Logo ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: ভোটগ্রহণ শেষ, চলছে গণনা Logo বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো একই সঙ্গে আজ গণভোট ও নির্বাচন Logo ভোট দিলেন ৫ লাখ ১৫ হাজার প্রবাসী পোস্টাল ব্যালটে Logo ডিজিটালে জামায়াত, রাজপথে দৃশ্যমান বিএনপি: শেষ মুহূর্তের প্রচারণায় ভিন্ন কৌশল Logo বিশ্বের প্রথম ‘জেন-জি প্রভাবিত নির্বাচন Logo নির্বাচন বানচালের অপচেষ্টা প্রতিহতে যৌথ বাহিনীর মহড়া অনুষ্ঠিত Logo ভোটকেন্দ্রে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধের বিষয়টি প্রত্যাহার করছে ইসি Logo চাঁপাইনবাবগঞ্জে ইসলামী ছাত্রশিবিরের ৪৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

জামিনে মুক্তি পাওয়ার পর ফের গ্রেপ্তার আ.লীগ নেতা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৪৬:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
  • / ৫৭৭ বার পড়া হয়েছে

ছবি: সংগৃহীত

দেশবর্ণ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহীদুল্লাহেল কবির ফারুককে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার রাতে গাইবান্ধা জেলা পরিষদের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন সদর থানার পুলিশ। আটক শহীদুল্লাহেল কবির ফারুক সাদুল্লাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ঢোলভাঙ্গা স্কুল অ্যান্ড কলেজের সহকারী অধ্যাপক। তিনি উপজেলার খোর্দকোমরপুর ইউনিয়নের তালুক হরিদাস গ্রামের মোশাররফ হোসেন নওশার ছেলে। গত বছরের ২২ ডিসেম্বর জেলা শহরের পলাশপাড়ার ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায় সদর থানা পুলিশ। কয়েকদিন পর তিনি জামিনে মুক্তি পান।

বিষয়টি নিশ্চিত করে সদর থানার ওসি শাহিনুর ইসলাম তালুকদার জানান, গত বছরের ২৬ আগস্ট জেলা বিএনপি এ যুবদলের অফিসে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় শহীদুল্লাহেল কবির ফারুক সম্পৃক্ততা পাওয়া গেছে। ওই মামলায় আগেএ তাকে গ্রেপ্তার করা হয়েছিলো। ওসি আরও জানান, জামিনের পর থেকে ফারুক প্রকাশ্যে ঘোরাফেরা করছিলেন এবং বিভিন্ন নাশকতার পরিকল্পনা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে অভিযান চালিয়ে তাকে পুনরায় গ্রেপ্তার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং বিস্ফোরণ দ্রব্য আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে দুপুরে আদালতে হাজির করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জামিনে মুক্তি পাওয়ার পর ফের গ্রেপ্তার আ.লীগ নেতা

আপডেট সময় : ০১:৪৬:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫