ঢাকা ১১:১৫ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo শেষ হলো অমর একুশে বইমেলা Logo নির্ধারিত ভাড়ার চেয়ে এক টাকা বেশি নেয়ার সুযোগ নেই:সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী Logo পয়লা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo জ্বালানি তেলের রেশনিং সীমা তুলে নিয়েছে সরকার Logo ওয়াকআউট করার অধিকার বিরোধী দলের রয়েছে: স্পিকার হাফিজ উদ্দিন আহমদ Logo খামেনির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশের জাতীয় সংসদ Logo তুরস্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করতে পারেন মন্ত্রী ও উপদেষ্টা Logo জঙ্গল সলিমপুর এলাকায় পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দাবি করেছে পুলিশ Logo অযথা আতঙ্ক ও ভীতি সংকটকে আরও ঘনীভূত করছে: শায়খ আহমাদুল্লাহ Logo আন্তর্জাতিক নারী দিবস আজ

আমেরিকান ম্যাগাজিনে সেরার তালিকায় বাংলাদেশি যুবকের তোলা নামাজের ছবি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:১৮:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫
  • / 288
দেশবর্ণ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যুক্তরাষ্ট্রভিত্তিক খ্যাতনামা সাময়িকী টাইম ম্যাগাজিন প্রকাশ করেছে ‘টাইমস টপ হানড্রেড ফটোস অফ ২০২৫। এ তালিকায় স্থান পেয়েছে বাংলাদেশি আলোকচিত্রী আমির হামজার তোলা একটি মানবিক মুহূর্তের ছবি, যেখানে নিউইয়র্কের পুলিশ অফিসার দিদারুল ইসলামের জানাজায় অংশ নেওয়া মানুষের আবেগময় মুহূর্ত ধরা পড়েছে। গত জুলাইয়ের ৩১ তারিখে ব্রঙ্কসে তোলা এই ছবিটি এখন আন্তর্জাতিকভাবে আলোচিত।

টাইমের নির্বাচিত ছবিতে দেখা যায়, পার্কচেস্টার জামে মসজিদের বাইরে শোকাবহ পরিবেশে মুসল্লিদের প্রার্থনা আর বিপুলসংখ্যক পুলিশ সদস্যের উপস্থিতি; যা দিদারুল ইসলামের প্রতি শ্রদ্ধা, মানবিকতা ও কমিউনিটির বন্ধনকে গভীরভাবে তুলে ধরে। এর সঙ্গে এই স্বীকৃতিকে কেন্দ্র করে দেশে গর্বের স্রোত তৈরি হয়েছে।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এক বিবৃতিতে ঘটনাটিকে বাংলাদেশের শিল্প-সংস্কৃতির এক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করেছে। এক বিবৃতিতে বলা হয়েছে, “এই স্বীকৃতি শুধু হামজার অসাধারণ শিল্পদৃষ্টি ও নৈপুণ্যের প্রমাণ নয়, বরং বাংলাদেশের জন্য এক গর্বের মুহূর্ত, যেখানে আমাদের দেশ ও প্রবাসী সম্প্রদায়ের গল্পগুলো মর্যাদা, গভীরতা ও বৈশ্বিক আবেদন নিয়ে বিশ্বমঞ্চে উঠে আসছে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী আমির হামজাকে অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, আসুন বাংলাদেশের আলোকচিত্রের এই অর্জনকে একসঙ্গে উদ্‌যাপন করি। আমির হামজাকে আন্তরিক অভিনন্দন, এবং ভবিষ্যতেও বিশ্বমঞ্চে বাংলাদেশের আলোকচিত্রীদের আরও উজ্জ্বল সাফল্য কামনা করছি।

এদিকে এই অর্জন নিয়ে নিজেই সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন আমির হামজা। লিখেছেন,আমার তোলা এনওয়াইপিডি অফিসার দিদারুল ইসলামের জানাজার ছবি যুক্ত হয়েছে টাইম ম্যাগাজিনের বর্ষসেরা ১০০ ছবির তালিকায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

আমেরিকান ম্যাগাজিনে সেরার তালিকায় বাংলাদেশি যুবকের তোলা নামাজের ছবি

আপডেট সময় : ০৮:১৮:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫