ঢাকা ১২:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo শেষ হলো অমর একুশে বইমেলা Logo নির্ধারিত ভাড়ার চেয়ে এক টাকা বেশি নেয়ার সুযোগ নেই:সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী Logo পয়লা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo জ্বালানি তেলের রেশনিং সীমা তুলে নিয়েছে সরকার Logo ওয়াকআউট করার অধিকার বিরোধী দলের রয়েছে: স্পিকার হাফিজ উদ্দিন আহমদ Logo খামেনির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশের জাতীয় সংসদ Logo তুরস্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করতে পারেন মন্ত্রী ও উপদেষ্টা Logo জঙ্গল সলিমপুর এলাকায় পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দাবি করেছে পুলিশ Logo অযথা আতঙ্ক ও ভীতি সংকটকে আরও ঘনীভূত করছে: শায়খ আহমাদুল্লাহ Logo আন্তর্জাতিক নারী দিবস আজ

এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০৮:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫
  • / 211
দেশবর্ণ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাদারীপুরে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এছাড়া দুর্ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল সোয়া ৯টার দিকে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচর উপজেলার আড়িয়াল খাঁ নদের সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে।

তবে নিহতদের নাম পরিচয় এখন পর্যন্ত জানা যায়নি। বেলা পৌনে ১১টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে খুলনা উদ্দেশ্যে ছেড়ে আসে ওয়েলকাম পরিবহনের একটি যাত্রীবাহী বাস। পথিমধ্যে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের আড়িয়াল খাঁ ব্রিজের ওপর এসে একটি ট্রাকের পেছনে বাসটি সজোরে ধাক্কা দেয়। এতে বাসের সামনে বেশিরভাগ অংশ দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই একজন নিহত হয়। খবর পেয়ে শিবচর হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। পরে গুরুতর আহত অবস্থায় অন্তত ১৭ জনকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায় পুলিশ ও স্থানীয়রা। পথে আরও দুইজনের মৃত্যু হয়। এ ঘটনায় এক্সপ্রেসওয়ের ভাঙ্গাগামী লেগে কিছু সময়ের জন্য যানবাহন চলাচল বন্ধ ছিল।

প্রত্যক্ষদর্শী প্রতাপ দাস নামের এক ব্যক্তি বলেন, আমি অন্য একটি গাড়িতে করে যাচ্ছিলাম। হঠাৎ করেই বিকট শব্দ করে ভাঙ্গাগামী একটি যাত্রীবাহী বাস সামনে থাকা পণ্যবাহী ট্রাকের মধ্যে ঢুকে গেল। দুর্ঘটনায় বাসের সামনের দিকের যাত্রীদের হতাহত হওয়ার সম্ভবনা বেশি।

মাদারীপুরের শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহুরুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, বাস ও ট্রাকের সংঘর্ষে ৩ জনের মৃত্যু হয়েছে। নিহতের মরদেহ ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। এছাড়া আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তবে নিহতদের নাম ঠিকানা এখনো পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের

আপডেট সময় : ০৬:০৮:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫