ঢাকা ১২:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ৩০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সীমান্তে শিশু গুলিবিদ্ধ ঘটনায় মিয়ানমারের রাষ্ট্রদূতকে ডেকে কড়া প্রতিবাদ Logo ৭০ জনের আপিল শুনানি, ৪০ জনের আপিল মঞ্জুর Logo কৃষিপণ্যের লাভজনক মূল্য ও স্থায়ী কমিশন দাবি ভূমিহীন আন্দোলনের Logo স্ত্রী বা প্রথম স্ত্রীর অনুমতি ছাড়াই দ্বিতীয় বিয়ে করা যাবে: হাইকোর্ট Logo প্রার্থীদের মধ্যে ৪৪% ব্যবসায়ী, পেশায় রাজনীতিক মাত্র ২৬ Logo বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় প্রথম অবস্থানে ঢাকা Logo নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করতে পোস্টাল ভোটে কড়া নির্দেশনা দিয়েছে (ইসি) Logo আমরা সবাই মিলে গণভোট নিয়ে ভোটারদের সচেতন করবো: তথ্য সচিব Logo হলফনামায় ৫০ তোলা স্বর্ণ শামা ওবায়েদের, মোট সম্পদ ও বার্ষিক আয় কত ? Logo খেজুর রসে বাদুড়ের লালা থেকে নিপাহ ভাইরাস,৩৪ জেলায় মৃত্যুহার ৭১ শতাংশ

জান্নাতের সর্বোচ্চ স্তর কোনটি?

মোজো ডেস্ক
  • আপডেট সময় : ০৬:১৩:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫
  • / ৬৪০ বার পড়া হয়েছে
দেশবর্ণ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জান্নাতের সর্বোচ্চ স্থান কোনটি? এ বিষয়ে আলেমদের মতামত হলো—ফেরদৌস হলো জান্নাতের সর্বোচ্চ স্তর। তাফসিরকার ইমাম তাবারী উল্লেখ করেন, সাহাবা ও তাবেয়িনদের ব্যাখ্যা অনুযায়ী, ফেরদৌস হলো জান্নাতের কেন্দ্রস্থল, সবচেয়ে উঁচু ও শ্রেষ্ঠ অংশ। কাব (রহ.) বলেন, জান্নাতের মধ্যে ফেরদৌসের চেয়ে উঁচু আর কোনো স্তর নেই।

হাদিসেও এ বিষয়টি সুস্পষ্ট। রাসুল (সা.) বলেন, জান্নাতে একশত স্তর রয়েছে… তার মধ্যে সবচেয়ে উঁচু হলো ফেরদৌস, সেখান থেকেই জান্নাতের চার নদী উৎসারিত হয়, এবং তার ঠিক উপরে রয়েছে আরশ।

অর্থাৎ, জান্নাতের সাধারণ স্তরগুলোর মধ্যে সর্বোচ্চ হলো ফেরদৌস। তবে এর মধ্যেও আরও একটি বিশেষ স্থান রয়েছে। আর তাহলো, আল-ওসীলাহ’, যা একমাত্র নবী মুহাম্মদ (সা.)–এর জন্য নির্ধারিত।

হাদিসে এসেছে, রাসুল (সা.) বলেছেন, ওসীলাহ হলো জান্নাতের সর্বোচ্চ মর্যাদা; এটি শুধু একজন ব্যক্তিকে দেওয়া হবে, এবং আমি আশা করি সেই ব্যক্তি আমি।

ফেরদৌসে কি সবার জন্য সমান?

তাফসিরবিদদের মতে, ফেরদৌসের ভেতরেও স্তরভেদ রয়েছে। অর্থাৎ যারা ফেরদৌসে প্রবেশ করবে, সবার নসিব এক হবে না। তাদের আমল, ঈমান, নেক আমল ও মর্যাদার ভিত্তিতে পার্থক্য থাকবে।

গবেষক আলেমদের ভাষায়, ফেরদৌসই জান্নাতের সর্বোচ্চ স্তর; তবে এর ভেতরেও ধাপে ধাপে উন্নত স্তর রয়েছে, যার শীর্ষে রয়েছে ওসীলাহ।

বিশেষজ্ঞ আলেমদের মতে—

  • ফেরদৌস হলো জান্নাতের সর্বোচ্চ স্তর।
  • ওসীলাহ হলো ফেরদৌসের সবচেয়ে উচ্চ মর্যাদাসম্পন্ন স্তর, যা শুধু নবী মুহাম্মদ (সা.)–এর জন্য নির্ধারিত।
  • এবং আমল ও মর্যাদা অনুযায়ী ফেরদৌসে প্রবেশকারীদের স্তর ভিন্ন ভিন্ন হবে।

সূত্র : ইসলাম ডট ওয়েব নেট

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জান্নাতের সর্বোচ্চ স্তর কোনটি?

আপডেট সময় : ০৬:১৩:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫