ঢাকা ১১:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ৩০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সীমান্তে শিশু গুলিবিদ্ধ ঘটনায় মিয়ানমারের রাষ্ট্রদূতকে ডেকে কড়া প্রতিবাদ Logo ৭০ জনের আপিল শুনানি, ৪০ জনের আপিল মঞ্জুর Logo কৃষিপণ্যের লাভজনক মূল্য ও স্থায়ী কমিশন দাবি ভূমিহীন আন্দোলনের Logo স্ত্রী বা প্রথম স্ত্রীর অনুমতি ছাড়াই দ্বিতীয় বিয়ে করা যাবে: হাইকোর্ট Logo প্রার্থীদের মধ্যে ৪৪% ব্যবসায়ী, পেশায় রাজনীতিক মাত্র ২৬ Logo বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় প্রথম অবস্থানে ঢাকা Logo নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করতে পোস্টাল ভোটে কড়া নির্দেশনা দিয়েছে (ইসি) Logo আমরা সবাই মিলে গণভোট নিয়ে ভোটারদের সচেতন করবো: তথ্য সচিব Logo হলফনামায় ৫০ তোলা স্বর্ণ শামা ওবায়েদের, মোট সম্পদ ও বার্ষিক আয় কত ? Logo খেজুর রসে বাদুড়ের লালা থেকে নিপাহ ভাইরাস,৩৪ জেলায় মৃত্যুহার ৭১ শতাংশ

সিগারেট কোম্পানির ৯ কোটি টাকার রাজস্ব ফাঁকি

মোজো ডেস্ক
  • আপডেট সময় : ০৫:৩৭:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫
  • / ৫২৮ বার পড়া হয়েছে
দেশবর্ণ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
তামাকজাত পণ্যের অবৈধ উৎপাদন ও রাজস্ব ফাঁকি রোধে পরিচালিত বিশেষ অভিযানে ঈশ্বরদীর ইউনাইটেড টোব্যাকো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কারখানা থেকে প্রায় ৯ কোটি টাকার রাজস্ব ফাঁকির প্রমাণ মিলেছে।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আওতাধীন ভ্যাট গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর এমন অভিযান পরিচালনা করে।
এ বিষয় এনবিআরের জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন শেখ বলেন, জাতীয় রাজস্বের সুরক্ষা নিশ্চিত করতে তামাকজাত পণ্যে জাল ব্যান্ডরোল ব্যবহার ও অবৈধ উৎপাদন রোধে এনবিআর ভবিষ্যতেও কঠোর এবং ধারাবাহিক অভিযান চালিয়ে যাবে।
অভিযান সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানটি ভ্যাট নিবন্ধন থাকলেও আনুষ্ঠানিক উৎপাদন দেখানো ছাড়াই দীর্ঘদিন ধরে গোপনে সিগারেট উৎপাদন ও বাজারজাত করছিল। এ সময় ৬ লাখ ৩৪ হাজার ৫৯০ শলাকা জাল ব্যান্ডরোলযুক্ত সিগারেট জব্দ করা হয়, যার বাজারমূল্য ৩৮ লাখ টাকার বেশি। এসব সিগারেটের বিপরীতে সরকারের বকেয়া রাজস্বের পরিমাণ প্রায় ২৯ লাখ টাকা।
এছাড়া ১০ লাখ ২৯ হাজার পিস অব্যবহৃত জাল ব্যান্ডরোল/স্ট্যাম্প উদ্ধার করা হয়, যা ব্যবহার করা হলে ৮.৫ কোটি টাকারও বেশি রাজস্ব ফাঁকি হতো। প্রতিষ্ঠানটি ৩ লাখ ২২ হাজার ৫০০ পিস বৈধ ব্যান্ডরোল সংগ্রহ করলেও তা ব্যবহার না করে জাল ব্যান্ডরোল দিয়ে উৎপাদন চালাচ্ছিল।
এনবিআর জানায়, উদ্ধার করা সিগারেট ও উপকরণ আইনানুগভাবে জব্দ করা হয়েছে এবং প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। অভিযানে উদ্ধার হওয়া তথ্যের ভিত্তিতে দ্রুত পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করা হবে। একইসঙ্গে সংশ্লিষ্ট ভ্যাট কমিশনারেটকে প্রতিষ্ঠানের ওপর কঠোর নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সিগারেট কোম্পানির ৯ কোটি টাকার রাজস্ব ফাঁকি

আপডেট সময় : ০৫:৩৭:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫