ঢাকা ০৫:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সেনাপ্রধানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ Logo সেনাপ্রধানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ Logo স্কুল থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হবে: প্রধানমন্ত্রী Logo এবার ঈদুল আজহায় ট্রেনের টিকিট মিলবে শুধু অনলাইনে Logo ঢাকা বারে সব পদ বিএনপির, একটিও পায়নি জামায়াত Logo গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিভাগীয় সমাবেশ করবে ১১ দলীয় জোট Logo বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস সহায়তা দেবে সরকার: প্রধানমন্ত্রী Logo দেশে জঙ্গি তৎপরতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী Logo প্রধানমন্ত্রীর সঙ্গে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু সংস্থার মহাপরিচালকের সাক্ষাৎ Logo এমপিদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিল; সংসদে বিল পাস

৩৮ কোটি টাকার ঋণখেলাপি মান্না, পরিশোধে ব্যাংক নোটিশ

মোজো ডেস্ক
  • আপডেট সময় : ০৫:২৬:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫
  • / 209
দেশবর্ণ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি: সংগৃহীত

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের বগুড়া বড়গোলা শাখা আফাকু কোল্ড স্টোরেজ লিমিটেডের নামে খেলাপি ৩৮ কোটি ৪ লাখ ৭৬ হাজার টাকা পরিশোধে ‘কল ব্যাক নোটিশ’ জারি করেছে।
বুধবার (৩ ডিসেম্বর) শাখা প্রধান তৌহিদ রেজার স্বাক্ষরিত ওই নোটিশে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না এবং ব্যবস্থাপনা পরিচালক এবিএম নাজমুল কাদির শাজাহান চৌধুরীকে চূড়ান্ত সতর্ক করা হয়েছে। এবিএম নাজমুল কাদির জুলাই মাসের গণঅভ্যুত্থানে দায়ের হওয়া ৯ মামলার পলাতক আসামি এবং উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি।
ব্যাংকের নোটিশে বলা হয়েছে, লাভজনক প্রতিষ্ঠান হয়েও আফাকু কোল্ড স্টোরেজ ঋণ পরিশোধে কোনো অগ্রগতি দেখায়নি। ২০১০ সালে ২২ কোটি টাকার বিনিয়োগ অনুমোদনের পর মুনাফা, চার্জ ও জরিমানা পরিশোধ না করায় বর্তমানে বকেয়া দাঁড়িয়েছে ৩৮ কোটি ৪ লাখ ৭৬ হাজার টাকা।
নোটিশে আরও বলা হয়, ২০২৫ সালের ১৮ ডিসেম্বরের মধ্যে সম্পূর্ণ টাকা পরিশোধ না করলে ব্যাংক আইনি ব্যবস্থা নিতে বাধ্য হবে। জানতে চাইলে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহামুদুর রহমান মান্না বলেন, ‘খেলাপি ঋণ আগে থেকেই ছিল। ব্যাংকে নতুন কোনো নোটিশ সম্পর্কে এখনও কিছু জানি না। তবে বাংলাদেশ ব্যাংকের নীতিমালা অনুযায়ী নতুন করে শিডিউলের মাধ্যমে খেলাপি ঋণ শোধের চেষ্টা করছি।’
ইসলামী ব্যাংক বগুড়া শাখা প্রধান তৌহিদ রেজা বলেন, ‘আফাকুর চেয়ারম্যান মাহামুদুর রহমান ঋণ খেলাপি হওয়ার পরও টাকা পরিশোধে উদ্যোগ নেয়নি। লাভজনক প্রতিষ্ঠান হলেও তিনি চুক্তিমতো টাকা দিচ্ছেন না। এজন্য টাকা পরিশোধে তাকে নোটিশ দেয়া হয়েছে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

৩৮ কোটি টাকার ঋণখেলাপি মান্না, পরিশোধে ব্যাংক নোটিশ

আপডেট সময় : ০৫:২৬:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫