ঢাকা ১২:৩০ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ৩০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সীমান্তে শিশু গুলিবিদ্ধ ঘটনায় মিয়ানমারের রাষ্ট্রদূতকে ডেকে কড়া প্রতিবাদ Logo ৭০ জনের আপিল শুনানি, ৪০ জনের আপিল মঞ্জুর Logo কৃষিপণ্যের লাভজনক মূল্য ও স্থায়ী কমিশন দাবি ভূমিহীন আন্দোলনের Logo স্ত্রী বা প্রথম স্ত্রীর অনুমতি ছাড়াই দ্বিতীয় বিয়ে করা যাবে: হাইকোর্ট Logo প্রার্থীদের মধ্যে ৪৪% ব্যবসায়ী, পেশায় রাজনীতিক মাত্র ২৬ Logo বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় প্রথম অবস্থানে ঢাকা Logo নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করতে পোস্টাল ভোটে কড়া নির্দেশনা দিয়েছে (ইসি) Logo আমরা সবাই মিলে গণভোট নিয়ে ভোটারদের সচেতন করবো: তথ্য সচিব Logo হলফনামায় ৫০ তোলা স্বর্ণ শামা ওবায়েদের, মোট সম্পদ ও বার্ষিক আয় কত ? Logo খেজুর রসে বাদুড়ের লালা থেকে নিপাহ ভাইরাস,৩৪ জেলায় মৃত্যুহার ৭১ শতাংশ

শীতের সকালে ভাপা পিঠার ঘ্রাণে শুরু হোক দিন

মোজো ডেস্ক
  • আপডেট সময় : ০৭:০৯:৩০ পূর্বাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫
  • / ৬৭৪ বার পড়া হয়েছে
দেশবর্ণ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি: সংগৃহীত

সকাল-সন্ধ্যার শিরশিরে ঠান্ডা বাতাস গায়ে লাগলেই মনে পড়ে – পিঠা খাওয়ার মৌসুম চলে এসেছে। শহরে এখন মোড়ে মোড়েই পাওয়া যায় বাংলার জনপ্রিয় ভাপা পিঠা। তবে যারা পরিবারের জন্য বা শখ করে বাড়িতে বানাতে চান, তাদের জন্য রইলো সহজ রেসিপি –
উপকরণ
১. চালের গুঁড়া ২ কাপ
২. খেজুর গুড় ১ কাপ
৩. নারিকেল কোরানো ১ কাপ
৪. লবণ স্বাদমতো
৫. পিঠা বানানোর বাটি
৬. একটি পাতিল
৭. একটি ছিদ্রযুক্ত ঢাকনি
প্রণালি
প্রথমে চালের গুঁড়া চালুনিতে করে চেলে নিতে হবে। এরপর চালের গুঁড়ার সঙ্গে পানি ছিটিয়ে, লবণ দিয়ে হালকা ভাবে মেখে নিন। খেয়াল রাখবেন যেন দলা না বাঁধে।
এখন হাঁড়িতে পানি দিন, হাঁড়ির ওপর ছিদ্রযুক্ত ঢাকনিটি রেখে চুলায় বসিয়ে দিন, চুলাটি খুব অল্প আঁচে রাখুন, ঢাকনির পাশে ছিদ্র থাকলে তা আটা বা মাটি দিয়ে বন্ধ করে দিন। ছোট বাটিতে মাখানো চালের গুঁড়া নিয়ে তার মাঝখানে পরিমাণমতো গুড় দিন।
এরপর ওপরে অল্প চালের গুঁড়া দিয়ে পাতলা কাপড়ে দিয়ে বাটির মুখ ঢেকে ছিদ্রযুক্ত ঢাকনির ওপর বাটি উল্টে তা সরিয়ে নিন। ২ থেকে ৩ মিনিট অপেক্ষা করুন। তারপর পিঠাটিতে নারিকেল ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

শীতের সকালে ভাপা পিঠার ঘ্রাণে শুরু হোক দিন

আপডেট সময় : ০৭:০৯:৩০ পূর্বাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫