দিনাজপুর-৩ আসনে জামায়াতের প্রার্থী এডভোকেট মাইনুল আলমের গণসংযোগ
- আপডেট সময় : ০৩:৪৩:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫
- / ৬২৯ বার পড়া হয়েছে
বাঞ্ছারাম ব্রিজ থেকে আদি মুন্সী হোটেল পর্যন্ত মোটরসাইকেল শোভাযাত্রা, দোয়া ও সমর্থন প্রত্যাশা
মোঃ আইনুল ইসলাম।
দিনাজপুর প্রতিনিধি।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দিনাজপুর সদর-৩ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী এডভোকেট মোঃ মাইনুল আলম মঙ্গলবার শহরের বাঞ্ছারাম ব্রীজ এলাকা থেকে ঐতিহাসিক বালুবাড়ীর আদি মুন্সী হোটেল পর্যন্ত এক বিশাল মোটরসাইকেল বহর নিয়ে জোরালো গণসংযোগ করেন।
গণসংযোগে অংশগ্রহণকারী নেতাকর্মীরা দাঁড়িপাল্লা মার্কার পক্ষে স্লোগান দেন—“সত্য, ন্যায় ও ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা”।
এসময় স্থানীয় জনসাধারণের সাথে বিনম্র আচরণে সালাম বিনিময়, কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে এডভোকেট মাইনুল আলম জনসম্পৃক্ততা বাড়ানোর চেষ্টা করেন।
তিনি বলেন, “আসন্ন নির্বাচনে সত্য ও ইনসাফভিত্তিক একটি বাংলাদেশ গড়তে আপনাদের দোয়া ও সহযোগিতা প্রয়োজন।”
এ গণসংযোগ কর্মসূচিকে ঘিরে স্থানীয় এলাকায় এক ধরনের উৎসবমুখর পরিবেশ তৈরি হয় ও দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে জনআস্থা অর্জনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর এই প্রার্থী জনতার মাঝে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছেন।















































