ঢাকা ১২:১৯ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ৩০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সীমান্তে শিশু গুলিবিদ্ধ ঘটনায় মিয়ানমারের রাষ্ট্রদূতকে ডেকে কড়া প্রতিবাদ Logo ৭০ জনের আপিল শুনানি, ৪০ জনের আপিল মঞ্জুর Logo কৃষিপণ্যের লাভজনক মূল্য ও স্থায়ী কমিশন দাবি ভূমিহীন আন্দোলনের Logo স্ত্রী বা প্রথম স্ত্রীর অনুমতি ছাড়াই দ্বিতীয় বিয়ে করা যাবে: হাইকোর্ট Logo প্রার্থীদের মধ্যে ৪৪% ব্যবসায়ী, পেশায় রাজনীতিক মাত্র ২৬ Logo বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় প্রথম অবস্থানে ঢাকা Logo নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করতে পোস্টাল ভোটে কড়া নির্দেশনা দিয়েছে (ইসি) Logo আমরা সবাই মিলে গণভোট নিয়ে ভোটারদের সচেতন করবো: তথ্য সচিব Logo হলফনামায় ৫০ তোলা স্বর্ণ শামা ওবায়েদের, মোট সম্পদ ও বার্ষিক আয় কত ? Logo খেজুর রসে বাদুড়ের লালা থেকে নিপাহ ভাইরাস,৩৪ জেলায় মৃত্যুহার ৭১ শতাংশ

হানিয়া ও আসিমের প্রেমের খবর ছিল ওপেন সিক্রেট

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩৮:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬
  • / ৫২৩ বার পড়া হয়েছে
দেশবর্ণ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
২০২৬ সাল শুরু হতে না হতেই পাকিস্তানের বিনোদন জগত- ললিউডে লেগেছে গুঞ্জনের হাওয়া! শোনা যাচ্ছে, জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির ও গায়ক আসিম আজহারের পুরনো প্রেম নতুন করে জোড়া লাগতে যাচ্ছে; যা নিয়ে যেতে পারে তাদের বিয়ে পর্যন্ত। তবে এই আনন্দের খবরেই ঘটনা শেষ নয়! এই বছরেই নাকি হতে পারে তাদের বিচ্ছেদ! হ্যাঁ, সম্প্রতি পাকিস্তানের এক জ্যোতিষীই করেছেন এমন দাবি।
২০১৮ সাল থেকে হানিয়া ও আসিমের প্রেমের খবর ছিল ওপেন সিক্রেট। কিন্তু ২০২০ সালে তাদের সেই সম্পর্কের ইতি ঘটে। তবে সম্প্রতি আসিম আজহারের বাগদান ভেঙে যায়; এর পর থেকে হানিয়া ও আসিমের ফের এক হওয়ার গুঞ্জন জোরালো হয়। সামাজিক মাধ্যমে একে অপরের প্রতি ইতিবাচক ইঙ্গিত, বিভিন্ন পাবলিক ইভেন্টে একসাথে উপস্থিতি তাদের ঘনিষ্ঠ অবস্থানে আসার বিশ্বাসটি ভক্তদের মনে জোরালো করে। সে থেকেই গুঞ্জন, চলতি বছরেই বিয়ের পিঁড়িতেই বসতে পারেন তারা।

এদিকে হানিয়া আমিরের বিয়ে নিয়ে যখন পাকিস্তানের বিনোদন জগত উত্তাল, তখন এ নিয়ে ভবিষ্যদ্বাণী করেছেন প্রখ্যাত জ্যোতিষী সামিয়া খান। হানিয়ার রাশিফল বিশ্লেষণ করে তিনি সতর্ক করে বলেন, হানিয়ার এখন ক্যারিয়ারে মন দেওয়া উচিত। ২০২৬ সালে বিয়ে করলে তার বিচ্ছেদের প্রবল সম্ভাবনা রয়েছে, যা তার ব্যক্তিত্বের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
অন্যদিকে, জ্যোতিষী কিনান চৌধুরীর দাবি, তিনি হানিয়ার আগের বিচ্ছেদের কথা আগেভাগেই বলে দিয়েছিলেন। তার মতে, হানিয়া বর্তমানে নতুন সম্পর্কে আছেন এবং এ বছরই তা বিয়েতে রূপ নেওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে।
তবে, হানিয়া আমির বা আসিম আজহার কেউই এখনও পর্যন্ত বিয়ের বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেননি। তবে ২০২৬ সাল ললিউডের এই মেগাস্টারদের জন্য বিয়ের বছর হবে না কি জ্যোতিষীদের আশঙ্কাই সত্যি হবে, তা সময়ই বলে দেবে।
সূত্র : সিয়াসাত

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

হানিয়া ও আসিমের প্রেমের খবর ছিল ওপেন সিক্রেট

আপডেট সময় : ০৫:৩৮:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬