দৌলতদিয়া যৌনকর্মী জুলির কক্ষ থেকে ব্যবসায়ীর লাশ উদ্বার
- আপডেট সময় : ০৯:০২:২১ পূর্বাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬
- / ৫৩৪ বার পড়া হয়েছে
অনলাইন ডেস্ক:
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীতে এক ব্যবসায়ীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। নিহতের নাম আজমীর আলম (৫০)। তিনি গোপালগঞ্জ জেলার মোকছেদপুর উপজেলার সোর্দি মাতুব্বর পাড়ার বাসিন্দা।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার ( ৭ জানুয়ারি) ভোর ৫ টার দিকে হাজরা বাড়িওয়ালীর ভাড়াটিয়া যৌনকর্মী জুলির কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
মৃত আজমীর আলম ঢাকার মিরপুর এলাকায় দীর্ঘদিন ধরে গার্মেন্টস জুট কাপড়ের ব্যবসা করতেন। মঙ্গলবার রাতের দিকে তিনি দৌলতদিয়া যৌনপল্লীতে হাজরা বাড়িওয়ালীর ভাড়াটিয়া যৌনকর্মী জুলির কক্ষে ওঠেন। বুধবার ভোর সাড়ে ৪ টার দিকে জুলিকে সিগারেট আনতে পাঠালে, আধাঘণ্টা পর ফিরে এসে তিনি তাকে নিথর অবস্থায় পান। আশপাশের লোকজন ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে পুলিশকে খবর দেয়।
গোয়ালন্দ ঘাট থানা পুলিশ, এসআই সেলিম মোল্লার নেতৃত্বে, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
স্থানীয়দের সূত্রে জানা গেছে, অতিরিক্ত মদ্যপান করায় তার মৃত্যু হতে পারে। গোয়ালন্দ ঘাট থানার ওসি মমিনুল ইসলাম জানান, যৌন উত্তেজক ওষুধ গ্রহণ ও উচ্চ রক্তচাপের কারণে মৃত্যু হতে পারে। লাশ রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে, এবং রিপোর্ট আসার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হবে।













































