ঢাকা ০১:২৮ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ৩০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সীমান্তে শিশু গুলিবিদ্ধ ঘটনায় মিয়ানমারের রাষ্ট্রদূতকে ডেকে কড়া প্রতিবাদ Logo ৭০ জনের আপিল শুনানি, ৪০ জনের আপিল মঞ্জুর Logo কৃষিপণ্যের লাভজনক মূল্য ও স্থায়ী কমিশন দাবি ভূমিহীন আন্দোলনের Logo স্ত্রী বা প্রথম স্ত্রীর অনুমতি ছাড়াই দ্বিতীয় বিয়ে করা যাবে: হাইকোর্ট Logo প্রার্থীদের মধ্যে ৪৪% ব্যবসায়ী, পেশায় রাজনীতিক মাত্র ২৬ Logo বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় প্রথম অবস্থানে ঢাকা Logo নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করতে পোস্টাল ভোটে কড়া নির্দেশনা দিয়েছে (ইসি) Logo আমরা সবাই মিলে গণভোট নিয়ে ভোটারদের সচেতন করবো: তথ্য সচিব Logo হলফনামায় ৫০ তোলা স্বর্ণ শামা ওবায়েদের, মোট সম্পদ ও বার্ষিক আয় কত ? Logo খেজুর রসে বাদুড়ের লালা থেকে নিপাহ ভাইরাস,৩৪ জেলায় মৃত্যুহার ৭১ শতাংশ

‘কৃশ ফোর’ নিয়ে বড় ইঙ্গিত দিলেন হৃতিক রোশান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৩৪:৩০ পূর্বাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬
  • / ৫২৬ বার পড়া হয়েছে
দেশবর্ণ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বলিউড তারকা হৃতিক রোশানের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘কৃশ’-এর চতুর্থ কিস্তি নিয়ে ভক্তদের অপেক্ষার যেন শেষ নেই। দীর্ঘ প্রতীক্ষার পর এবার নিজের জন্মদিনে ‘কৃশ ফোর’ নিয়ে বড় ইঙ্গিত দিলেন এই অভিনেতা। গত শনিবার (১০ জানুয়ারি) ৫২ বছরে পা দেন এই অভিনেতা; বিশেষ এই দিনেই ছবিটির ফেরার আভাস দিয়েছেন তিনি। 

জন্মদিন উপলক্ষে হৃতিক রোশান নিজের শরীরচর্চার একটি ভিডিও প্রকাশ করেন। সেখানে দেখা যায়, জিমের পোশাকে শরীরচর্চায় ব্যস্ত। তবে সবার নজর কেড়েছে ভিডিওর ব্যাকগ্রাউন্ড মিউজিক। সেখানে বাজছিল ‘কৃশ’ সিনেমার জনপ্রিয় গান ‘দিল না দিয়া’। ভিডিওর একদম শেষ পর্যায়ে হৃতিক ক্যামেরার স্ক্রিনে ‘কৃশ’-এর সেই পরিচিত মাস্ক বা মুখোশটি দেখান।

তবে লিখিতভাবে কোনো ঘোষণা না দিলেও এই বার্তা নতুন সিক্যুয়েলের ইঙ্গিতই দিচ্ছে; যা নিয়ে এখন নেটমাধ্যমে বেশ আলোচনা।

‘কৃশ ফোর’ নিয়ে অনেকদিন ধরেই জল্পনা-কল্পনা চলছিল। এর আগে অভিনেতা ও পরিচালক রাকেশ রোশন জানিয়েছিলেন, চিত্রনাট্য প্রস্তুত থাকলেও মূলত বিশাল বাজেটের কারণেই সিনেমার কাজ শুরু করতে দেরি হচ্ছিল। তবে সম্প্রতি একটি জুতসই বাজেট চূড়ান্ত হয়েছে বলে জানা গেছে। শোনা যাচ্ছে, হৃতিক নিজেই এই কিস্তি পরিচালনা করতে পারেন এবং যশরাজ ফিল্মসের সঙ্গে যৌথভাবে এটি নির্মিত হতে পারে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

‘কৃশ ফোর’ নিয়ে বড় ইঙ্গিত দিলেন হৃতিক রোশান

আপডেট সময় : ০৬:৩৪:৩০ পূর্বাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬