ঢাকা ০৫:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ঢাকা-৮ এ পরাজয়ের পর নাসির উদ্দীন পাটওয়ারীর সংসদে যাওয়ার সম্ভাবনা Logo নবনির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ করেছে (ইসি) Logo ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: ভোটগ্রহণ শেষ, চলছে গণনা Logo বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো একই সঙ্গে আজ গণভোট ও নির্বাচন Logo ভোট দিলেন ৫ লাখ ১৫ হাজার প্রবাসী পোস্টাল ব্যালটে Logo ডিজিটালে জামায়াত, রাজপথে দৃশ্যমান বিএনপি: শেষ মুহূর্তের প্রচারণায় ভিন্ন কৌশল Logo বিশ্বের প্রথম ‘জেন-জি প্রভাবিত নির্বাচন Logo নির্বাচন বানচালের অপচেষ্টা প্রতিহতে যৌথ বাহিনীর মহড়া অনুষ্ঠিত Logo ভোটকেন্দ্রে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধের বিষয়টি প্রত্যাহার করছে ইসি Logo চাঁপাইনবাবগঞ্জে ইসলামী ছাত্রশিবিরের ৪৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশী বেলুন উড়ে পরলো ভারতে , আতঙ্কে ভারতবাসী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০৮:২৬ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬
  • / ৬৩৩ বার পড়া হয়েছে
দেশবর্ণ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য আসামের কাছার জেলায় আকাশ থেকে নেমে আসা একটি গ্যাস বেলুন ঘিরে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সোমবার রাজ্যের কাছার জেলার একটি মাঠে বাংলাদেশ থেকে একটি বেলুন উড়ে গিয়ে পড়েছে বলে ধারণা করা হচ্ছে।

দেশটির সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ থেকে উড়ে যাওয়া বিশাল আকারের একটি গ্যাস বেলুন রোববার আসামের কাছাড় জেলায় উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।

কাছার জেলা পুলিশ বলেছে, বেলুনটিতে বাংলাদেশের সিলেট জেলার ঘিলাছড়া দ্বিমুখী উচ্চবিদ্যালয়ের নাম লেখা ছিল। বেলুনটি কাছাড়ের বরখোলা এলাকায় পাওয়া যায়।

স্থানীয় বাসিন্দারা বলেছেন, ‌‌অস্বাভাবিকভাবে বড় ওই বেলুনটি একটি কৃষিজমিতে নেমে আসে। এতে তাৎক্ষণিকভাবে বিষয়টি সবার নজরে আসে। বেলুনটি দেখে আতঙ্কিত হয়ে গ্রামবাসীরা প্রথমে ভিলেজ ডিফেন্স পার্টিকে (ভিডিপি) খবর দেন। পরে ভিডিপির সদস্যরা পুলিশকে খবর দেন।

খবর পেয়ে কাছার জেলা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। জেলার জ্যেষ্ঠ পুলিশ সুপার পার্থ প্রতীম দাসও সেখানে যান। পুলিশের পৌঁছানোর আগেই সেখানে বিপুলসংখ্যক মানুষ জড়ো হন।

বিদ্যালয়ের নামের পাশাপাশি বেলুনটিতে তিন ব্যক্তির ছবি এবং বাংলায় কিছু লেখা ছিল।

কীভাবে বেলুনটি আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে কাছার জেলায় পৌঁছেছে এবং এর সঙ্গে নিরাপত্তা সংশ্লিষ্ট উদ্বেগজনক কোনও বিষয় রয়েছে কি না; তা জানতে ইতোমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ।

সূত্র: এনডিটিভি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাংলাদেশী বেলুন উড়ে পরলো ভারতে , আতঙ্কে ভারতবাসী

আপডেট সময় : ১১:০৮:২৬ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬