ঢাকা ০৫:১০ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ঢাকা-৮ এ পরাজয়ের পর নাসির উদ্দীন পাটওয়ারীর সংসদে যাওয়ার সম্ভাবনা Logo নবনির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ করেছে (ইসি) Logo ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: ভোটগ্রহণ শেষ, চলছে গণনা Logo বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো একই সঙ্গে আজ গণভোট ও নির্বাচন Logo ভোট দিলেন ৫ লাখ ১৫ হাজার প্রবাসী পোস্টাল ব্যালটে Logo ডিজিটালে জামায়াত, রাজপথে দৃশ্যমান বিএনপি: শেষ মুহূর্তের প্রচারণায় ভিন্ন কৌশল Logo বিশ্বের প্রথম ‘জেন-জি প্রভাবিত নির্বাচন Logo নির্বাচন বানচালের অপচেষ্টা প্রতিহতে যৌথ বাহিনীর মহড়া অনুষ্ঠিত Logo ভোটকেন্দ্রে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধের বিষয়টি প্রত্যাহার করছে ইসি Logo চাঁপাইনবাবগঞ্জে ইসলামী ছাত্রশিবিরের ৪৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নাদিমকে ‘সবচেয়ে প্রিয় বন্ধু’ উল্লেখ করে মাহি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫৭:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬
  • / ৬৮৪ বার পড়া হয়েছে
দেশবর্ণ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
ভারতীয় টেলিভিশনের পর্দায় যাদের ভালোবাসা ছিল দর্শকের চোখে আদর্শ সংসারের প্রতিচ্ছবি, সেই জয় ভানুশালী ও মাহি বিজের সম্পর্ক ভাঙনের খবর যেন আচমকাই ভেঙে দেয় বহু ভক্তের স্বপ্ন। নতুন বছরে বিচ্ছেদের ঘোষণা দিয়ে সবাইকে চমকে দেন এই তারকা দম্পতি। কিন্তু সেই অধ্যায়ে এখনো ধুলো বসেনি, তার মধ্যেই নতুন করে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন মাহি বিজ।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, সালমান খানের ঘনিষ্ঠ বন্ধু তথা প্রযোজক নাদিম নাদজেরের সঙ্গে মাহির একটি পোস্ট ঘিরেই এখন নেটপাড়ায় চলছে তুমুল বিতর্ক।
সম্প্রতি প্রযোজক নাদিমের সঙ্গে নিজের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন মাহি। আর সেই ছবির ক্যাপশন ঘিরেই দানা বাঁধছে নতুন সম্পর্কের সন্দেহ।
মাহি নাদিমকে তার ‘সবচেয়ে প্রিয় বন্ধু’ উল্লেখ করে লিখেছেন, ‘তুমি শুধু আমার প্রিয় বন্ধুই নও, তুমি আমার স্বস্তি, আমার শক্তি এবং আমার পরিবার। তোমার কাছে আমি যেমন, ঠিক তেমনভাবেই থাকতে পারি।আমাদের আত্মা একে অপরের সঙ্গে জড়িয়ে আছে।’
মাহির এমন আবেগঘন বার্তার পর নেটিজেনদের একাংশ তাকে লক্ষ্য করে কুমন্তব্য ছুড়ে দিচ্ছেন। বিশেষ করে জয়ের ‘ভদ্র ও পারিবারিক’ ভাবমূর্তির কারণে বিচ্ছেদের জন্য মাহিকেই দায়ী করছেন নিন্দুকরা।
নতুন বছরের শুরুতে এক যৌথ বিবৃতিতে জয় ও মাহি জানিয়েছিলেন, তাদের বিচ্ছেদের নেপথ্যে কোনো ‘ভিলেন’ বা নেতিবাচকতা নেই।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নাদিমকে ‘সবচেয়ে প্রিয় বন্ধু’ উল্লেখ করে মাহি

আপডেট সময় : ১০:৫৭:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬