ঢাকা ০৫:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ঢাকা-৮ এ পরাজয়ের পর নাসির উদ্দীন পাটওয়ারীর সংসদে যাওয়ার সম্ভাবনা Logo নবনির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ করেছে (ইসি) Logo ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: ভোটগ্রহণ শেষ, চলছে গণনা Logo বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো একই সঙ্গে আজ গণভোট ও নির্বাচন Logo ভোট দিলেন ৫ লাখ ১৫ হাজার প্রবাসী পোস্টাল ব্যালটে Logo ডিজিটালে জামায়াত, রাজপথে দৃশ্যমান বিএনপি: শেষ মুহূর্তের প্রচারণায় ভিন্ন কৌশল Logo বিশ্বের প্রথম ‘জেন-জি প্রভাবিত নির্বাচন Logo নির্বাচন বানচালের অপচেষ্টা প্রতিহতে যৌথ বাহিনীর মহড়া অনুষ্ঠিত Logo ভোটকেন্দ্রে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধের বিষয়টি প্রত্যাহার করছে ইসি Logo চাঁপাইনবাবগঞ্জে ইসলামী ছাত্রশিবিরের ৪৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

টঙ্গীতে ডিবি পুলিশের অভিযানে শর্টগান সহ গ্রেফতার – ২

মোঃ মুজাহিদুল ইসলাম
  • আপডেট সময় : ০৩:০৩:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬
  • / ৬১২ বার পড়া হয়েছে
দেশবর্ণ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাজীপুর মহানগর পুলিশের গোয়েন্দা (দক্ষিণ) বিভাগের বিশেষ অভিযানে দেশীয় তৈরি শর্টগানসহ ২ জনকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গী পূর্ব থানাধীন মরকুন পশ্চিমপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। অভিযানের নেতৃত্ব দেন গোয়েন্দা (দক্ষিণ) বিভাগের চৌকস পুলিশ অফিসার এসআই (নিঃ) মোঃ শফিকুল ইসলাম।

গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, টঙ্গী পূর্ব থানাধীন মরকুন পশ্চিমপাড়া এলাকার শাহাদৎ স্টোর নামক একটি মুদি দোকানের সামনে এক ব্যক্তি শর্টগান সাদৃশ্য আগ্নেয়াস্ত্র প্রদর্শন করে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায়ের চেষ্টা করছিল। এমন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি চৌকস টিম তাৎক্ষণিক অভিযান চালায়।

অভিযান চলাকালে স্থানীয় জনসাধারণের সহযোগিতায় ঘটনাস্থল থেকে ২ জনকে হাতেনাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন মোঃ রাব্বি সরকার (২৬), পিতা- মোঃ মোশারফ সরকার, সাং- খিলগাঁও পশ্চিমপাড়া ও আনছারুল হক আসান ভূইয়া (৩০), পিতা- মোঃ লহাস মিয়া, সাং- বড়খয়ের, থানা- পূবাইল, গাজীপুর।

গ্রেফতারের পর মোঃ রাব্বি সরকারের দেহ তল্লাশি করে তার হাতে থাকা একটি সবুজ ও গোলাপি রঙের চাদরে মোড়ানো অবস্থায় একটি দেশীয় তৈরি শর্টগান সাদৃশ্য অস্ত্র উদ্ধার করা হয়।
এ সময় উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ তালিকা প্রস্তুত করে উদ্ধারকৃত আলামত জব্দ করা হয় এবং আসামিদের পুলিশ হেফাজতে নেওয়া হয়।

এ ঘটনায় এসআই (নিঃ) মোঃ শফিকুল ইসলাম বাদী হয়ে টঙ্গী পূর্ব থানায় অস্ত্র আইনে ১ টি মামলা দায়ের করেন। পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

টঙ্গীতে ডিবি পুলিশের অভিযানে শর্টগান সহ গ্রেফতার – ২

আপডেট সময় : ০৩:০৩:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬