ঢাকা ০৪:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ঢাকা-৮ এ পরাজয়ের পর নাসির উদ্দীন পাটওয়ারীর সংসদে যাওয়ার সম্ভাবনা Logo নবনির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ করেছে (ইসি) Logo ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: ভোটগ্রহণ শেষ, চলছে গণনা Logo বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো একই সঙ্গে আজ গণভোট ও নির্বাচন Logo ভোট দিলেন ৫ লাখ ১৫ হাজার প্রবাসী পোস্টাল ব্যালটে Logo ডিজিটালে জামায়াত, রাজপথে দৃশ্যমান বিএনপি: শেষ মুহূর্তের প্রচারণায় ভিন্ন কৌশল Logo বিশ্বের প্রথম ‘জেন-জি প্রভাবিত নির্বাচন Logo নির্বাচন বানচালের অপচেষ্টা প্রতিহতে যৌথ বাহিনীর মহড়া অনুষ্ঠিত Logo ভোটকেন্দ্রে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধের বিষয়টি প্রত্যাহার করছে ইসি Logo চাঁপাইনবাবগঞ্জে ইসলামী ছাত্রশিবিরের ৪৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

হঠাৎ ফাঁস হয়েছে অভিনেত্রী পূজা চেরির একটি ভিডিও

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৫৫:০৪ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬
  • / ৫৩২ বার পড়া হয়েছে
দেশবর্ণ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
সামাজিক মাধ্যমে হঠাৎ ফাঁস হয়েছে অভিনেত্রী পূজা চেরির একটি ভিডিও। একটি সিনেমার শুটিং সেট থেকে ভিডিওটি ফাঁস হয়।
জানা যায়, পূজা চেরির নতুন সিনেমা দম’র শুটিং-এ ‘গায়ে হলুদ’ অনুষ্ঠানের দৃশ্য ধারণ করা ওই ভিডিওটি বিভিন্ন ফেসবুক পেজ ও প্ল্যাটফর্মে প্রকাশ পেয়েছে। প্রায় ১৬ সেকেন্ডের ভিডিওটিতে নাচ-গানে মেতে উঠতে দেখা যায় পূজা চেরিকে। হলুদ শাড়ি পরিহিত অভিনেত্রীর লুক মুহূর্তেই ভক্ত-অনুরাগীদের দৃষ্টি কেড়েছে। ভিডিওর মন্তব্যের ঘরে প্রশংসায় ভাসাচ্ছেন তার ভক্তরা।
পাবনার ভাঙ্গুড়ায় ‘দম’ সিনেমার শুটিং চলাকালে ধারণ করা ওই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ছে। আর এই সিনেমায় প্রথমবার একসঙ্গে দেখা যাবে দুই ভার্সেটাইল অভিনেতা নিশো ও চঞ্চল চৌধুরীকে। এ ছবি দিয়েই প্রথমবার বড় পর্দায় জুটি হয়ে আছেন নিশো ও পূজা।
আরও একটি চমক হলো প্রায় এক দশক পর সিনেমায় ফিরছেন বর্ষীয়ান অভিনেত্রী ডলি জহুর। সব মিলিয়ে বড় বাজেটের এই সিনেমাটি মুক্তির পর ভালো সাড়া ফেলবে বলেই প্রত্যাশা করছেন সিনেমাপ্রেমীরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

হঠাৎ ফাঁস হয়েছে অভিনেত্রী পূজা চেরির একটি ভিডিও

আপডেট সময় : ১২:৫৫:০৪ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬