ঢাকা ০৫:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ঢাকা-৮ এ পরাজয়ের পর নাসির উদ্দীন পাটওয়ারীর সংসদে যাওয়ার সম্ভাবনা Logo নবনির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ করেছে (ইসি) Logo ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: ভোটগ্রহণ শেষ, চলছে গণনা Logo বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো একই সঙ্গে আজ গণভোট ও নির্বাচন Logo ভোট দিলেন ৫ লাখ ১৫ হাজার প্রবাসী পোস্টাল ব্যালটে Logo ডিজিটালে জামায়াত, রাজপথে দৃশ্যমান বিএনপি: শেষ মুহূর্তের প্রচারণায় ভিন্ন কৌশল Logo বিশ্বের প্রথম ‘জেন-জি প্রভাবিত নির্বাচন Logo নির্বাচন বানচালের অপচেষ্টা প্রতিহতে যৌথ বাহিনীর মহড়া অনুষ্ঠিত Logo ভোটকেন্দ্রে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধের বিষয়টি প্রত্যাহার করছে ইসি Logo চাঁপাইনবাবগঞ্জে ইসলামী ছাত্রশিবিরের ৪৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ট্রেড ইউনিয়নের নামে চাঁদাবাজিতে বিপর্যস্ত হয়ে পড়েছে দেশের রেস্তোরাঁ খাত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:০১:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬
  • / ৫৮৬ বার পড়া হয়েছে
দেশবর্ণ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
তীব্র গ্যাস সংকট, লাগামহীন মূল্যস্ফীতি এবং ট্রেড ইউনিয়নের নামে চাঁদাবাজিতে বিপর্যস্ত হয়ে পড়েছে দেশের রেস্তোরাঁ খাত।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি এই সংকটের কথা তুলে ধরে। তারা জানায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে ৩০ লাখ কর্মীর এই বিশাল খাতটি ধ্বংসের মুখে পড়বে। সংকট নিরসনে তারা অন্তর্বর্তী সরকারের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন।
সংবাদ সম্মেলনে সমিতির মহাসচিব ইমরান হাসান অভিযোগ করেন, এলপিজি গ্যাসের বাজারে সিন্ডিকেট তৈরি করে কৃত্রিম সংকট সৃষ্টি করা হয়েছে। ১ হাজার ৩০০ টাকার সিলিন্ডার কিনতে হচ্ছে ৩ হাজার টাকায়। পাইপলাইনের গ্যাস সংযোগ বন্ধ করে ব্যবসায়ীদের বেসরকারি আমদানিকারকদের হাতে জিম্মি করা হয়েছে বলেও তিনি দাবি করেন। পেট্রোবাংলা ও সংশ্লিষ্ট বিভাগগুলো এই অরাজকতা বন্ধে কোনো কার্যকর ভূমিকা রাখছে না বলে ক্ষোভ প্রকাশ করেন ব্যবসায়ীরা।
গ্যাস সংকটের পাশাপাশি নতুন আপদ হিসেবে দেখা দিয়েছে বহিরাগতদের চাঁদাবাজি। মালিকদের অভিযোগ, কিছু অসাধু চক্র শ্রমিক সংগঠনের নাম ভাঙিয়ে রেস্তোরাঁগুলোতে হুমকি-ধমকি ও শারীরিক হামলা চালাচ্ছে। একটি কর্পোরেট গোষ্ঠী ট্রেড ইউনিয়নকে ব্যবহার করে এই খাত দখলের ষড়যন্ত্র করছে বলেও তারা উল্লেখ করেন। এছাড়া ভোক্তা অধিকার দপ্তরের নিয়মিত অভিযান ও জরিমানাকে ‘লোক দেখানো হয়রানি’ হিসেবে বর্ণনা করে তা বন্ধের দাবি জানান তারা।
রেস্তোরাঁ খাতের ওপর প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় দুই কোটি মানুষের জীবিকা নির্ভরশীল। ব্যবসায়ীরা সাফ জানিয়েছেন, যদি অবিলম্বে জ্বালানি সংকট সমাধান, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং চাঁদাবাজি বন্ধ না হয়, তবে তারা ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে রাস্তায় নামতে বাধ্য হবেন। একইসাথে রাজনৈতিক দলগুলোর নির্বাচনী ইশতেহারে এই খাত রক্ষায় সুনির্দিষ্ট পরিকল্পনা রাখারও আহ্বান জানান তারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ট্রেড ইউনিয়নের নামে চাঁদাবাজিতে বিপর্যস্ত হয়ে পড়েছে দেশের রেস্তোরাঁ খাত

আপডেট সময় : ০১:০১:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬