ঢাকা ০৫:৩০ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ঢাকা-৮ এ পরাজয়ের পর নাসির উদ্দীন পাটওয়ারীর সংসদে যাওয়ার সম্ভাবনা Logo নবনির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ করেছে (ইসি) Logo ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: ভোটগ্রহণ শেষ, চলছে গণনা Logo বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো একই সঙ্গে আজ গণভোট ও নির্বাচন Logo ভোট দিলেন ৫ লাখ ১৫ হাজার প্রবাসী পোস্টাল ব্যালটে Logo ডিজিটালে জামায়াত, রাজপথে দৃশ্যমান বিএনপি: শেষ মুহূর্তের প্রচারণায় ভিন্ন কৌশল Logo বিশ্বের প্রথম ‘জেন-জি প্রভাবিত নির্বাচন Logo নির্বাচন বানচালের অপচেষ্টা প্রতিহতে যৌথ বাহিনীর মহড়া অনুষ্ঠিত Logo ভোটকেন্দ্রে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধের বিষয়টি প্রত্যাহার করছে ইসি Logo চাঁপাইনবাবগঞ্জে ইসলামী ছাত্রশিবিরের ৪৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

শেফালি জারিওয়ালার আকস্মিক মৃত্যু নিয়ে নতুন করে চাঞ্চল্য তৈরি হয়েছে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩৬:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬
  • / ৫৬২ বার পড়া হয়েছে
দেশবর্ণ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারতের জনপ্রিয় অভিনেত্রী শেফালি জারিওয়ালার আকস্মিক মৃত্যু নিয়ে নতুন করে চাঞ্চল্য তৈরি হয়েছে। ময়নাতদন্তে হৃদরোগকে মৃত্যুর কারণ বলা হলেও, তার স্বামী ও অভিনেতা পরাগ ত্যাগী দাবি করেছেন শেফালির মৃত্যুর পেছনে ‘কালো জাদু’ বা কোনো অতিপ্রাকৃত অশুভ শক্তির প্রভাব থাকতে পারে।

সম্প্রতি একটি পডকাস্টে অংশ নিয়ে পরাগ ত্যাগী তার এই বিশ্বাসের কথা প্রকাশ্যে জানান। তিনি বলেন, অনেকে এসব বিশ্বাস না করলেও আমি করি। যেখানে ঈশ্বর আছেন, সেখানে শয়তানও আছে।

পরাগের দাবি, শেফালির জীবনের শেষ কিছু সময়জুড়ে একের পর এক অস্বাভাবিক ঘটনা ঘটছিল। তার ভাষায়, এবারের ঘটনাটি ছিল অত্যন্ত শক্তিশালী এবং ভয়ংকর। ধ্যানে বসার সময় তিনি বারবার অনুভব করতেন, যেন বড় কোনো অশুভ কাজ হয়ে গেছে।

পডকাস্টে পরাগ একটি নির্দিষ্ট ঘটনার কথাও উল্লেখ করেন। তিনি জানান, গত বছরের নভেম্বর মাসে এক ব্যক্তির পরামর্শে শেফালি তাদের বাড়িতে দীর্ঘদিন ধরে রাখা একটি ‘পঞ্চমুখী হনুমান’ মূর্তি অন্যত্র সরিয়ে রাখতে তাকে বাধ্য করেন। মূর্তিটি সরানোর পর থেকেই পরাগ মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন এবং পরে বহু চেষ্টা করেও সেটি আর খুঁজে পাননি।

পরাগের বিশ্বাস, ওই পবিত্র মূর্তিটি সরিয়ে দেওয়ার মাধ্যমেই শেফালির সুরক্ষা কবজ নষ্ট হয়ে যায় এবং অশুভ শক্তি তাকে গ্রাস করে। এর কিছুদিন পরেই ঘটে অভিনেত্রীর আকস্মিক মৃত্যু।

তিনি আরও জানান, শেফালির মৃত্যুর প্রায় এক মাস পর কেউ তাকে আবার একটি পঞ্চমুখী হনুমানজির মূর্তি উপহার দেন। সে সময় তিনি হনুমানজির উদ্দেশে বলেন, আপনাকে ধন্যবাদ, কিন্তু আপনি অনেক দেরি করে এসেছেন।

পডকাস্টে পরাগ ত্যাগী স্পষ্টভাবে দাবি করেন, তিনি শতভাগ নিশ্চিত যে শেফালির সঙ্গে কেউ খারাপ কিছু করেছে। তার কথায়, যে এই কাজ করেছে এবং যার হাত এই ঘটনার পেছনে রয়েছে, তাকে আমি কোনো দিন ক্ষমা করব না।

উল্লেখ্য, ২০২৫ সালের ২৭ জুন মাত্র ৪২ বছর বয়সে মৃত্যুবরণ করেন শেফালি জারিওয়ালা। প্রাথমিক ময়নাতদন্তের প্রতিবেদনে হৃদরোগকে মৃত্যুর কারণ হিসেবে উল্লেখ করা হয়। সে সময় জানা যায়, শেফালি নিয়মিত কিছু অ্যান্টি-এজিং ইনজেকশন ও ওষুধ গ্রহণ করতেন। চিকিৎসকদের একাংশের ধারণা ছিল, এসব ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়াও তার মৃত্যুর পেছনে ভূমিকা রাখতে পারে।

তবে সব বৈজ্ঞানিক ব্যাখ্যাকে ছাপিয়ে এখনো অতিপ্রাকৃত তত্ত্বে অনড় রয়েছেন স্বামী পরাগ ত্যাগী, যা নিয়ে শুরু হয়েছে নতুন করে বিতর্ক ও আলোচনা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

শেফালি জারিওয়ালার আকস্মিক মৃত্যু নিয়ে নতুন করে চাঞ্চল্য তৈরি হয়েছে

আপডেট সময় : ১০:৩৬:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬