ঢাকা ০৬:০৮ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ঢাকা-৮ এ পরাজয়ের পর নাসির উদ্দীন পাটওয়ারীর সংসদে যাওয়ার সম্ভাবনা Logo নবনির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ করেছে (ইসি) Logo ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: ভোটগ্রহণ শেষ, চলছে গণনা Logo বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো একই সঙ্গে আজ গণভোট ও নির্বাচন Logo ভোট দিলেন ৫ লাখ ১৫ হাজার প্রবাসী পোস্টাল ব্যালটে Logo ডিজিটালে জামায়াত, রাজপথে দৃশ্যমান বিএনপি: শেষ মুহূর্তের প্রচারণায় ভিন্ন কৌশল Logo বিশ্বের প্রথম ‘জেন-জি প্রভাবিত নির্বাচন Logo নির্বাচন বানচালের অপচেষ্টা প্রতিহতে যৌথ বাহিনীর মহড়া অনুষ্ঠিত Logo ভোটকেন্দ্রে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধের বিষয়টি প্রত্যাহার করছে ইসি Logo চাঁপাইনবাবগঞ্জে ইসলামী ছাত্রশিবিরের ৪৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

জামায়াত প্রার্থী মুফতি আমির হামজাকে ভাঙ্গুড়ায় অবাঞ্ছিত ঘোষণা

মো. মেহেদী হাসান
  • আপডেট সময় : ০৮:১৮:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
  • / ৫৮১ বার পড়া হয়েছে

ফাইল ছবি: দেশবর্ন ।

দেশবর্ণ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জামায়াত প্রার্থী মুফতি আমির হামজাকে ভাঙ্গুড়ায় অবাঞ্ছিত ঘোষণা

মো. মেহেদী হাসান
ভাঙ্গুড়া, পাবনা

বাংলাদেশের প্রয়াত রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের কনিষ্ঠ পুত্র মরহুম আরাফাত রহমান কোকোকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ায় কুষ্টিয়া-৩ আসনের জামায়াত মনোনীত প্রার্থী মুফতি আমির হামজাকে ভাঙ্গুড়া থেকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে।এই ঘোষণা দিয়েছেন ভাঙ্গুড়া উপজেলা ছাত্রদলের সদস্য সচিব লিখন সরকার ও সাবেক ছাত্রদলের নেতা শামীম।

রবিবার রাত ৮টার দিকে তিনি তার এক সাক্ষাৎকারে বলেন, আমির হামজা তার বিকৃত বক্তব্য প্রত্যাহার না করা পর্যন্ত ভাঙ্গুড়া থেকে অবাঞ্চিত ঘোষণা করা হলো।

পোস্টটি মূহুর্তেই ভাইরাল হয়ে যায়, পোস্টের কমেন্টে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী সমর্থন করে মন্তব্য করেন।

এ ব্যাপারে মুঠোফোনে লিখন সরকার কাছে জানতে চাইলে তিনি জানান, আরাফাত রহমান কোকো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বাংলাদেশের তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সন্তান। একজন মৃত ব্যক্তিকে নিয়ে এমন বিকৃত, কুরুচিপূর্ণ বক্তব্য ইসলাম কখনোই সমর্থন করে না, তার এই বক্তব্য প্রত্যাহার করা দরকার তাছাড়া আলেম উলামা উপর মানুষের খারাপ মন্তব্য চলে আসবে।

ওয়াজ মাহফিল মৌসুমে আমির হামজা ভাঙ্গুড়া ৬ ইউনিয়ন সহ উপজেলার বিভিন্ন পর্যায়ে অসংখ্য মাহফিলে প্রধান বক্তা হিসেবে অংশ নিয়ে থাকেন। কুষ্টিয়া ও পাবনা পাশাপাশি জেলা হওয়ায় দুই জেলার মানুষের মধ্যে নিয়মিত যাতায়াত ও ব্যবসা বাণিজ্য এবং আত্মীয়তার সম্পর্ক রয়েছে।সে কারণে মুফতি আমির হামজার এই বক্তব্য দুই দেশ জুড়ে ব্যাপক সমালোচনার জম্ম দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জামায়াত প্রার্থী মুফতি আমির হামজাকে ভাঙ্গুড়ায় অবাঞ্ছিত ঘোষণা

আপডেট সময় : ০৮:১৮:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬