ঢাকা ০৬:০১ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ঢাকা-৮ এ পরাজয়ের পর নাসির উদ্দীন পাটওয়ারীর সংসদে যাওয়ার সম্ভাবনা Logo নবনির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ করেছে (ইসি) Logo ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: ভোটগ্রহণ শেষ, চলছে গণনা Logo বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো একই সঙ্গে আজ গণভোট ও নির্বাচন Logo ভোট দিলেন ৫ লাখ ১৫ হাজার প্রবাসী পোস্টাল ব্যালটে Logo ডিজিটালে জামায়াত, রাজপথে দৃশ্যমান বিএনপি: শেষ মুহূর্তের প্রচারণায় ভিন্ন কৌশল Logo বিশ্বের প্রথম ‘জেন-জি প্রভাবিত নির্বাচন Logo নির্বাচন বানচালের অপচেষ্টা প্রতিহতে যৌথ বাহিনীর মহড়া অনুষ্ঠিত Logo ভোটকেন্দ্রে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধের বিষয়টি প্রত্যাহার করছে ইসি Logo চাঁপাইনবাবগঞ্জে ইসলামী ছাত্রশিবিরের ৪৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আদালতের রায় অমান্য করে সাংবাদিকের জমি দখলের চেষ্টা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:০৪:১১ পূর্বাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬
  • / ৫৮৬ বার পড়া হয়েছে
দেশবর্ণ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ মুজাহিদুল ইসলামঃ

যশোরের চৌগাছা উপজেলার ১নং ফুলসারা ইউনিয়নের সলূয়া গ্রামে আদালতের রায় তোয়াক্কা না করে এক সাংবাদিকের পৈত্রিক সম্পত্তি দখলের চেষ্টা ও হামলার ঘটনা ঘটেছে।

এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক সালমান বিশ্বাস জীবনের নিরাপত্তা চেয়ে এবং বিবাদীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে চৌগাছা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
জিডি সূত্রে জানা গেছে: গত ৩০ জানুয়ারি ২০২৬ তারিখে চৌগাছা থানায় এই ডায়েরিটি করা হয় যার জিডি নম্বর ১৫৩০ এবং অনলাইন ট্র্যাকিং নম্বর HVQHZ6। ভুক্তভোগী সালমান বিশ্বাস ‘দৈনিক বিজয় বাংলাদেশ’ পত্রিকার সাংবাদিক এবং সলূয়া গ্রামের উত্তর পাড়ার মৃত আব্দুল জলিলের সন্তান।

স্থানীয় সূত্রে জানা যায়, তিনি তার উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত পৈত্রিক জমি রক্ষণাবেক্ষণের জন্য আমিন দ্বারা পরিমাপ করতে গেলে একই গ্রামের প্রভাবশালী একটি চক্র বাধা দেয়। অভিযুক্তরা হলেন—মৃত মঙ্গল হোসেনের তিন ছেলে যথাক্রমে মোঃ জামির হোসেন (৫০), মোঃ নুর হোসেন (৩৮), মোঃ রফি হোসেন (৫৫) এবং মোঃ আনিচুর রহমানের ছেলে মোঃ আদর আলী (২৫)। তারা দলবদ্ধ হয়ে সাংবাদিক সালমান বিশ্বাসের ওপর অতর্কিত হামলা চালায় এবং তাকে প্রাণনাশের হুমকি দেয়।খোঁজ নিয়ে জানা গেছে, বিরোধপূর্ণ এই জমিটি নিয়ে আদালতে দীর্ঘ সময় ধরে মামলা চলমান ছিল।

মামলার রায়ে আদালত সালমান বিশ্বাসের পরিবারের মালিকানা নিশ্চিত করে রায় প্রদান করেন। অভিযুক্তরা ওই রায়ের বিরুদ্ধে কোনো উচ্চতর আদালতে আপিল না করায় আইনগতভাবে সালমান বিশ্বাসই জমির প্রকৃত স্বত্বাধিকারী। কিন্তু দখলদার চক্রটি আদালতের রায় মানতে নারাজ। গ্রাম পর্যায়ে একাধিকবার শালিস বৈঠক ডাকা হলেও হামলাকারীরা কোনো সিদ্ধান্ত মানতে রাজি হয়নি। শালিসে তারা কেন বাধা দিচ্ছে বা জমির মালিকানা দাবি করছে—তার কোনো যৌক্তিক কারণ বা প্রমাণ দেখাতে না পারলেও গায়ের জোরে জমিটি দখলের চেষ্টা চালাচ্ছে। তাদের বক্তব্য, “জমি আমাদের না হলেও তারা এই জমিতে আসতে পারবে না”—এমন অযৌক্তিক অজুহাতে তারা বারবার বিশৃঙ্খলা সৃষ্টি করছে।

এ বিষয়ে সালমান বিশ্বাস বলেন, “আদালতের রায় আমার পক্ষে থাকা সত্ত্বেও বিবাদীরা পেশিশক্তি দেখিয়ে আমাকে আমার জমিতে যেতে দিচ্ছে না। আমিন দিয়ে মাপার সময় তারা আমাকে হত্যার উদ্দেশ্যে হামলা করে। আমি একজন সাংবাদিক হিসেবে নিজের অধিকার ও জীবনের নিরাপত্তা চেয়ে পুলিশের শরণাপন্ন হয়েছি।”চৌগাছা থানা পুলিশ জিডিটি আমলে নিয়ে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে বলে জানা গেছে। সাংবাদিকের ওপর এই ন্যাক্কারজনক হামলার ঘটনায় স্থানীয় সচেতন মহল ও সাংবাদিকদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

আদালতের রায় অমান্য করে সাংবাদিকের জমি দখলের চেষ্টা

আপডেট সময় : ০৭:০৪:১১ পূর্বাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬