মোহাম্মদ মাহামুদুল মালদ্বীপ
আজ ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস মালদ্বীপে বাংলাদেশের হাইকমিশনে যথাযোগ্য মর্যাদায় দিবসটি উপলক্ষে হুলহুমালে অবস্থিত বাংলাদেশ মিশনে সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে পতাকা উত্তোলনের এ আয়োজন সম্পন্ন হয়।
অনুষ্ঠানে হাইকমিশনের কর্মকর্তাবৃন্দ ও প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন। পরে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।
এছাড়া স্বাধীনতা দিবস উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করা হয়।