প্রশ্ন :
অনেকে সম্পূর্ণ কাপড় খুলে গোসল করে থাকেন। তাদেরকে কি গোসলের পর আবার ওযু করতে হবে, নাকি গোসলের পর ওযু না করলেও চলবে?
উত্তর :
না, এরপর পুনরায় ওযু করতে হবে না; বরং সতর খোলা অবস্থায় গোসল করলেও এর দ্বারা পবিত্রতা অর্জন হয়ে যাবে এবং ওযু করা ছাড়াই এরপর নামায ইত্যাদি আদায় করা যাবে। সতর খোলা থাকা পবিত্রতা অর্জনে প্রতিবন্ধক নয়।
* >الفتاوى السراجية< ص ৭৩: لو كشف إزاره في الحمام في الموضع المعد لذلك ليغسله ويعصره، لا بأس به.
–ফাতাওয়া হিন্দিয়া ৫/৩৬৩; শরহুল মুনইয়া, পৃ. ৫১
— মাসিক আল-কাউসার