নাদিম শেখ আদর
স্টাফ রিপোর্টার
নাদিম শেখ আদর ।
জন্ম: ১৯৯৮ সাল ।
ঢাকার উত্তরাতে ছোটো থেকে বড় হওয়া, বেসরকারী একটি ইংলিশ মিডিয়াম শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষাজীবন শেষ করেন ।
ছোটবেলা থেকেই লেখাপড়ার পাশাপাশি তিনি ছিলেন গভীরভাবে চিন্তাশীল, বই পড়া ও লেখালেখির অভ্যাস ছিলো তার কাছে এক প্রকার নেশা ।
বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করেছেন ।
মনে প্রবল ইচ্ছে ছিলো নিজ কর্মের দ্বারা দেশের জন্য এমন কিছু করতে পারা যাতে পরবর্তী প্রজন্ম সুন্দর সুষ্ঠ ও বৈষম্য সংস্করণ একটি দেশ উপহার পায় । ভালো লাগার দিক থেকে যোগ দিলেন এই মহান পেশা সাংবাদিকতায় ।
বাংলাদেশের বেশ কয়েকটি স্বনামধন্য নিউজ প্রতিষ্ঠানে বিভিন্ন সেকশন নিয়ে কাজ করেছেন, তার সবচেয়ে বেশি নিউজ প্রকাশ হয়েছে ক্রাইম সংক্রান্ত ।
ঢাকা খিলগাঁও সেন্ট্রাল প্রেসক্লাব সহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান থেকে সফল সাংবাদিকতার উপর পেয়েছেন মানপত্র ।
সাংবাদিক নাদিম শেখ আদর একজন সৎ নির্ভীক ও স্পষ্টবাদী সাংবাদিক, হাজারো বাঁধা বিঘ্নতা উপেক্ষা করে বের করে আনে আসল সত্য তথ্য, সমাজের কাছে তা তুলে ধরেন বাস্তব চিত্রে ।
সাংবাদিক নাদিম শেখ আদর এর একটি অমূল্য বানী :
জননী, জন্মভূমি, দেশ, দেশপ্রেম এগুলো বাঙালির রক্তে মিশে আছে, এদেশে খারাপ মানুষের থেকেও ভালো মানুষের সংখ্যা বেশী কিন্তু তারা যেকোনো চাপা কষ্টে চুপ হয়ে থাকে , আমাদের সকলের উচিৎ এদেশকে এমনভাবে সাজানো যাতে পরবর্তী প্রজন্ম সুন্দর সুষ্ঠু ও নির্ভেজাল মাতৃভূমি উপহার পায় ।