ঢাকা ১১:১৭ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের একাধিক ফ্লাইট বাতিল Logo অগ্নিঝরা মার্চ স্বাধীনতার মাস মার্চ Logo সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের নিবন্ধন সম্পন্ন, রেজিস্ট্রেশন নম্বর S-14517 Logo নরসিংদী ধর্ষণ ও হত্যার ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে প্রশ্ন হাসনাত আবদুল্লাহ-র Logo তারেক রহমানের সঙ্গে সাক্ষাত কর‌তে আগ্রহী পা‌কিস্তা‌নের প্রধানমন্ত্রী Logo বন্ধ হয়ে যাওয়া কলকারখানাগুলো পুনরায় চালুর উদ্যোগ Logo ফ্যামিলি কার্ডের সুবিধা পাবেন না যে ৬ শ্রেণির মানুষ Logo পালিত হবে ‘শহীদ সেনা দিবস’ : প্রধানমন্ত্রী তারেক রহমান Logo আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo প্রশ্নপত্রের একটি অংশে ওসমান হাদির দুইটি উক্তি

রাশিয়ার দুইটি প্রধান তেল কোম্পানির ওপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৪৪:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
  • / ৭৫৯ বার পড়া হয়েছে
দেশবর্ণ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাশিয়ার দুইটি প্রধান তেল কোম্পানির ওপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করেছে। ইউক্রেন যুদ্ধ অবসানে রাশিয়ার অনীহা রয়েছে, এমন অভিযোগে বুধবার (২২ অক্টোবর) এই নিষেধাজ্ঞা আনা হয়। একইদিনে রাশিয়াও পারমাণবিক অস্ত্র নিয়ে একটি বড় প্রশিক্ষণ মহড়া চালিয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে বৈঠকের পরিকল্পনা ভেস্তে যাওয়ার একদিন পর নতুন নিষেধাজ্ঞা ঘোষণা করা হলো। ট্রাম্প সাংবাদিকদের বলেছেন, তিনি বৈঠকটি বাতিল করেছেন কারণ ‘এটি আমার কাছে সঠিক মনে হয়নি’।

এই পদক্ষেপ হোয়াইট হাউসের নীতিতে একটি বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। সম্প্রতি তারা মস্কোর ওপর চাপ সৃষ্টির পাশাপাশি ইউক্রেনে শান্তি নিশ্চিত করার লক্ষ্যে আরো সমঝোতামূলক পদক্ষেপ গ্রহণ করেছিল। গত সপ্তাহেই ট্রাম্প মস্কোকে লক্ষ্য করে নতুন পদক্ষেপ নেয়া থেকে বিরত থাকার মনোভাব দেখিয়েছিলেন।

মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট বলেন, ‘এখনই সময় হত্যাকাণ্ড বন্ধ করার ও অবিলম্বে যুদ্ধবিরতিতে আসা।’ তার মন্তব্যের পর তেলের দাম বেড়ে প্রতি ব্যারেল দুই ডলারেরও বেশি হয়েছে।

এদিকে, নতুন করে শক্তি প্রদর্শনের অংশ হিসেবে ক্রেমলিন ভিডিও প্রকাশ করেছে। এতে রাশিয়ার সেনাপ্রধান জেনারেল ভ্যালেরি গেরাসিমভ পুতিনকে মহড়ার খবরাখবর রিপোর্ট করতে দেখা যাচ্ছে। রাশিয়া জানিয়েছে, তারা স্থল লঞ্চার, সাবমেরিন ও বিমান থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এর মধ্যে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক অস্ত্রও রয়েছে যা যুক্তরাষ্ট্রে আঘাত হানতে সক্ষম।

অন্যদিকে, ইউক্রেনে যুদ্ধের জন্য রাশিয়ার বিরুদ্ধে ১৯তম নিষেধাজ্ঞার প্যাকেজ অনুমোদন করেছে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো। এর মধ্যে রাশিয়ার তরলীকৃত প্রাকৃতিক গ্যাস আমদানির ওপর নিষেধাজ্ঞাও অন্তর্ভুক্ত রয়েছে।

সূত্র : রয়টার্স

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাশিয়ার দুইটি প্রধান তেল কোম্পানির ওপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা

আপডেট সময় : ০৪:৪৪:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫