ঢাকা ০৩:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চট্টগ্রামের গ্যাস সংকটে দুই বৃহৎ সার কারখানায় উৎপাদন বন্ধ Logo অনুমোদনবিহীন মাদক সিসা ও সিসা লাউঞ্জ বন্ধে ব্যবস্থা Logo শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের একাধিক ফ্লাইট বাতিল Logo অগ্নিঝরা মার্চ স্বাধীনতার মাস মার্চ Logo সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের নিবন্ধন সম্পন্ন, রেজিস্ট্রেশন নম্বর S-14517 Logo নরসিংদী ধর্ষণ ও হত্যার ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে প্রশ্ন হাসনাত আবদুল্লাহ-র Logo তারেক রহমানের সঙ্গে সাক্ষাত কর‌তে আগ্রহী পা‌কিস্তা‌নের প্রধানমন্ত্রী Logo বন্ধ হয়ে যাওয়া কলকারখানাগুলো পুনরায় চালুর উদ্যোগ Logo ফ্যামিলি কার্ডের সুবিধা পাবেন না যে ৬ শ্রেণির মানুষ Logo পালিত হবে ‘শহীদ সেনা দিবস’ : প্রধানমন্ত্রী তারেক রহমান

গাজীপুরে কয়েক ঘণ্টার ব্যবধানে ৩ বাসে আগুন

মো:আশিকুর রহমান
  • আপডেট সময় : ০৭:৪৫:৫১ পূর্বাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫
  • / ৮২১ বার পড়া হয়েছে

ছবি: আশিকুর রহমান

দেশবর্ণ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাজীপুরে কয়েক ঘণ্টার ব্যবধানে পৃথক তিনটি স্থানে তিনটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

মো:আশিকুর রহমান
গাজীপুর প্রতিনিধি ।

আজ বুধবার ভোর পর্যন্ত জেলার শ্রীপুর এবং মহানগরের কাশিমপুর ও বাসন থানা এলাকায় এসব ঘটনা ঘটে। তিনটি ঘটনায় বাসগুলো পুড়ে গেলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি ।পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, প্রথম ঘটনাটি ঘটে মঙ্গলবার রাত ১১টার দিকে গাজীপুর মহানগরের চক্রবর্তী এলাকায় কালিয়াকৈর-নবীনগর সড়কে। জ্যোতি ফিলিং স্টেশনের সামনে রাস্তার পাশে দাঁড়ানো একটি বাসের নিচে এক মেকানিক মেরামতের কাজ করছিলেন। এ সময় মোটরসাইকেলে করে আসা দুই ব্যক্তি বাসটিতে আগুন দিয়ে পালিয়ে যায়। পরে আশপাশের লোকজন এসে আগুন নিভিয়ে ফেলে।

কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, দুর্বৃত্তরা মোটরসাইকেলে এসে বাসে আগুন দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে বাসের ক্ষতি হলেও হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

দ্বিতীয় ঘটনাটি ঘটে আজ ভোর ৪টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের জয়দেবপুর চৌরাস্তা এলাকায়। এখানকার মডার্ন ফায়ার সার্ভিস স্টেশনের সামনেই দাঁড়িয়ে থাকা ভিআইপি পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।গাজীপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী উপপরিচালক মো. মামুন বলেন, ‘আমাদের স্টেশনের সামনেই বাসটিতে আগুন দেওয়া হয়। এতে বাসের বেশ কিছু আসন পুড়ে গেছে। কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

সবশেষ ঘটনাটি ঘটে ভোর পৌনে ৫টার দিকে শ্রীপুর উপজেলার বেড়াইদেরচালা এলাকায়। সেখানে পার্সোনাল ফিলিং স্টেশনের পাশে দাঁড় করিয়ে রাখা বনশ্রী পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়।শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মাহমুদুল হাসান জানান, খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় ৫টা ২০ মিনিটের দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। বাসটি পুড়ে গেলেও এ ঘটনায় কেউ হতাহত হননি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

গাজীপুরে কয়েক ঘণ্টার ব্যবধানে ৩ বাসে আগুন

আপডেট সময় : ০৭:৪৫:৫১ পূর্বাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫