ঢাকা ০৯:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo অনুমোদনবিহীন মাদক সিসা ও সিসা লাউঞ্জ বন্ধে ব্যবস্থা Logo শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের একাধিক ফ্লাইট বাতিল Logo অগ্নিঝরা মার্চ স্বাধীনতার মাস মার্চ Logo সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের নিবন্ধন সম্পন্ন, রেজিস্ট্রেশন নম্বর S-14517 Logo নরসিংদী ধর্ষণ ও হত্যার ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে প্রশ্ন হাসনাত আবদুল্লাহ-র Logo তারেক রহমানের সঙ্গে সাক্ষাত কর‌তে আগ্রহী পা‌কিস্তা‌নের প্রধানমন্ত্রী Logo বন্ধ হয়ে যাওয়া কলকারখানাগুলো পুনরায় চালুর উদ্যোগ Logo ফ্যামিলি কার্ডের সুবিধা পাবেন না যে ৬ শ্রেণির মানুষ Logo পালিত হবে ‘শহীদ সেনা দিবস’ : প্রধানমন্ত্রী তারেক রহমান Logo আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শিল্প উন্নয়নের যাত্রায় নতুন কণ্ঠ সাংবাদিক সুমন চৌধুরী

আবির মোহাম্মদ
  • আপডেট সময় : ০৯:০৬:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
  • / ৮০১ বার পড়া হয়েছে
দেশবর্ণ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ শিল্প উদ্যোক্তা এসোসিয়েশনের উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে মনোনীত হয়েছেন দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার বিশেষ প্রতিনিধি ও কদমতলী থানা সাংবাদিক ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সুমন চৌধুরী।

শনিবার  সন্ধ্যা ৬টায় রাজধানীর মতিঝিলের ৬৭ দিলকুশায় বাংলাদেশ শিল্প উদ্যোক্তা এসোসিয়েশনের উদ্যোগে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সরকার অনুমোদিত এই ব্যবসায়ী সংগঠনের ভবিষ্যৎ উন্নয়ন ও কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে সভায় একটি উপদেষ্টা পরিষদ গঠন করা হয়। এ সময় উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে সুমন চৌধুরীর হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

সংগঠনের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেনের সঞ্চালনায় সভার সূচনা হয় স্বাগত বক্তব্যের মাধ্যমে। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কাউসার আলম সরকার। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মো. রফিকুল ইসলাম।

সভায় শুভেচ্ছা বক্তব্য দেন সংগঠনের অন্যতম উপদেষ্টা আব্দুল জলিল পাটোয়ারী এবং সাধারণ সম্পাদক সাইফুল আলম ফিরোজ। সমন্বয় সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফবিসিসিআই’র পরিচালক তানজীর আহমেদ তুহিন, ঢাকার সাবেক এডিশনাল এসপি আমিরুল আলমসহ বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ।

শিল্পপতিদের এই সমন্বয় সভায় প্রায় অর্ধশতাধিক ব্যবসায়ী অংশগ্রহণ করেন। সভায় আগামী ২৭ ডিসেম্বর বাংলাদেশ শিল্প উদ্যোক্তা এসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত মিলন মেলা ও পরিবার দিবস সফল করার লক্ষ্যে সকলের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহজালাল ফারুক।

আলোচনা শেষে নবগঠিত উপদেষ্টা পরিষদের সদস্যদের হাতে সম্মাননা স্মারক তুলে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

শিল্প উন্নয়নের যাত্রায় নতুন কণ্ঠ সাংবাদিক সুমন চৌধুরী

আপডেট সময় : ০৯:০৬:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫