ঢাকা ০১:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চট্টগ্রামের গ্যাস সংকটে দুই বৃহৎ সার কারখানায় উৎপাদন বন্ধ Logo অনুমোদনবিহীন মাদক সিসা ও সিসা লাউঞ্জ বন্ধে ব্যবস্থা Logo শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের একাধিক ফ্লাইট বাতিল Logo অগ্নিঝরা মার্চ স্বাধীনতার মাস মার্চ Logo সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের নিবন্ধন সম্পন্ন, রেজিস্ট্রেশন নম্বর S-14517 Logo নরসিংদী ধর্ষণ ও হত্যার ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে প্রশ্ন হাসনাত আবদুল্লাহ-র Logo তারেক রহমানের সঙ্গে সাক্ষাত কর‌তে আগ্রহী পা‌কিস্তা‌নের প্রধানমন্ত্রী Logo বন্ধ হয়ে যাওয়া কলকারখানাগুলো পুনরায় চালুর উদ্যোগ Logo ফ্যামিলি কার্ডের সুবিধা পাবেন না যে ৬ শ্রেণির মানুষ Logo পালিত হবে ‘শহীদ সেনা দিবস’ : প্রধানমন্ত্রী তারেক রহমান

গ্রেপ্তারী পরোয়ানা জারী হলো নোবেল সহ আরো সাতজনের বিরুদ্বে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৩৬:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬
  • / ৫৬৪ বার পড়া হয়েছে
দেশবর্ণ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে গায়ক মাইনুল আহসান নোবেল, তার মা, স্ত্রীসহ পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
অভিযোগে বলা হয়েছে, আনাননিয়া শবনম রোজ নামের এক নারীর সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি করে তার প্রায় ১৩ লাখ টাকা আত্মসাৎ করা হয়েছে।
সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজু আহমেদ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-এর দাখিল করা তদন্ত প্রতিবেদন আমলে নিয়ে এ আদেশ দেন।
বাদীপক্ষের আইনজীবী সাজিদুল ইসলাম জানান, আদালত গায়ক নোবেল, তার মা নাজমা হোসেন, স্ত্রী ইসরাত জাহান প্রিয়া, সহকারী মুনেম শাহ সৌমিক এবং পরিচিত মাসুদ রানা এই পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।
মামলার বাদী আনাননিয়া শবনম রোজ অভিযোগ করেছেন, প্রেমের সম্পর্ক ও বিয়ের প্রলোভন দেখিয়ে নোবেল তার কাছ থেকে বিভিন্ন সময়ে টাকা নেন এবং পরে তা আত্মসাৎ করেন।
অভিযোগ অনুযায়ী, ২০২৩ সালের ২৫ আগস্ট থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত মোট ১৩ লাখ ১৮ হাজার ৫৪০ টাকা নেওয়া হয়। অন্য আসামিরা এ কাজে সহযোগিতা করেছেন বলেও মামলায় উল্লেখ করা হয়েছে।
বাদীপক্ষের আইনজীবী আরো জানান, গত বছরের ১৩ আগস্ট আদালতে মামলাটি করা হলে বিচারক পিবিআইকে তদন্তের নির্দেশ দেন।
তদন্ত শেষে পিবিআইয়ের এসআই নুরুজ্জামান গত ৭ জানুয়ারি অভিযোগের সত্যতা পাওয়া গেছে মর্মে প্রতিবেদন দাখিল করেন। সোমবার মামলার ধার্য দিনে গ্রেপ্তারি পরোয়ানা চেয়ে আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করেন।
এর আগে নোবেল ‘ধর্ষণ ও মারধর’ অভিযোগে ডেমরা থানার একটি মামলায় ২০২৫ সালের ১৯ মে গ্রেপ্তার হয়েছিলেন। পরে ওই মামলার বাদীকে কারাগারে বিয়ে করার পাঁচ দিন পর, ২৪ জুন তিনি জামিন পান।
এ বিষয়ে বক্তব্য জানতে নোবেলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে গণমাধ্যমকে তার এক সহকারী অভিযোগটিকে ‘গুজব’ বলে দাবি করেন। পরে আবার ফোন করা হলে জানানো হয়, নোবেল রিহার্সেলে ব্যস্ত আছেন এবং সাক্ষাৎকারের জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

গ্রেপ্তারী পরোয়ানা জারী হলো নোবেল সহ আরো সাতজনের বিরুদ্বে

আপডেট সময় : ০১:৩৬:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬