ঢাকা ১২:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চট্টগ্রামের গ্যাস সংকটে দুই বৃহৎ সার কারখানায় উৎপাদন বন্ধ Logo অনুমোদনবিহীন মাদক সিসা ও সিসা লাউঞ্জ বন্ধে ব্যবস্থা Logo শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের একাধিক ফ্লাইট বাতিল Logo অগ্নিঝরা মার্চ স্বাধীনতার মাস মার্চ Logo সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের নিবন্ধন সম্পন্ন, রেজিস্ট্রেশন নম্বর S-14517 Logo নরসিংদী ধর্ষণ ও হত্যার ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে প্রশ্ন হাসনাত আবদুল্লাহ-র Logo তারেক রহমানের সঙ্গে সাক্ষাত কর‌তে আগ্রহী পা‌কিস্তা‌নের প্রধানমন্ত্রী Logo বন্ধ হয়ে যাওয়া কলকারখানাগুলো পুনরায় চালুর উদ্যোগ Logo ফ্যামিলি কার্ডের সুবিধা পাবেন না যে ৬ শ্রেণির মানুষ Logo পালিত হবে ‘শহীদ সেনা দিবস’ : প্রধানমন্ত্রী তারেক রহমান

বালিকা দ্বৈতে বাংলাদেশ কোয়ার্টার ফাইনালে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১০:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
  • / ৫৩৮ বার পড়া হয়েছে
দেশবর্ণ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কম্বোডিয়ায় আইটিএফ এশিয়া অনূর্ধ্ব-১৪ ডেভলপমেন্ট চ্যাম্পিয়নশিপস টেনিস প্রতিযোগিতা চলছে। বালিকা দ্বৈতে বাংলাদেশ কোয়ার্টার ফাইনালে উঠেছে। বালিকা দ্বৈতে বাংলাদেশের মাসতুরা আফরিন ও জান্নাত হাওলাদার জুটি ৬-২, ৬-২ গেমে লাউসের চানথাফন ও ফমভং জুটিকে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে উন্নীত হয়।

বালক বিভাগে বাংলাদেশের আল রাফি ৬-৪, ৪-৬, ৬-২ গেমে মঙ্গোলিয়ার ব্যাটসাইখানকে পরাজিত করে এবং মো: জোবায়ের ২-৬, ২-৬ গেমে পাকিস্তানের মুয়াজ শাহবাজ এর নিকট পরাজিত হয়। বালিকা এককে বাংলাদেশের মাসতুরা আফরিন ৬-২, ৬-২ গেমে লাউসের চানথাফনকে এবং বাংলাদেশের জান্নাত হাওলাদার ৬-১, ৬-১ গেমে লাওস এর ফমভং কে পরাজিত করে।

আন্তর্জাতিক টেনিস ফেডারেশনের অনুমোদনক্রমে ও কম্বোডিয়া টেনিস ফেডারেশনের ব্যবস্থাপনায় ৩-১৪ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত আয়োজিত আইটিএফ এশিয়া অনূর্ধ্ব-১৪ ডেভলপমেন্ট চ্যাম্পিয়নশিপস টেনিস প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য ২ জন বালক, ২ জন বালিকা ও ১ জন ক্যাপ্টেন সহ মোট ০৫ পাঁচ সদস্য বিশিষ্ট বাংলাদেশ দল কম্বোডিয়ায় যায়।

প্রতিযোগিতায় স্বাগতিক কম্বোডিয়াসহ বাংলাদেশ, ভুটান, ব্রুনাই, লাওস, ম্যাকাও, মঙ্গোলিয়া, পাকিস্তান, ফিলিপাইনস, সিংগাপুর, তিমুর লাসতে, মালদ্বীপ, ভিয়েতনাম ও জাপান এর অনূর্ধ্ব-১৪ বালক/বালিকা খেলোয়াড় অংশগ্রহণ করছে। দুটি প্রতিযোগিতা একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতা শেষে ১৪ ফেব্রুয়ারি ২০২৬ বাংলাদেশ দল দেশে ফিরবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বালিকা দ্বৈতে বাংলাদেশ কোয়ার্টার ফাইনালে

আপডেট সময় : ০৫:১০:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬