ঢাকা ১২:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চট্টগ্রামের গ্যাস সংকটে দুই বৃহৎ সার কারখানায় উৎপাদন বন্ধ Logo অনুমোদনবিহীন মাদক সিসা ও সিসা লাউঞ্জ বন্ধে ব্যবস্থা Logo শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের একাধিক ফ্লাইট বাতিল Logo অগ্নিঝরা মার্চ স্বাধীনতার মাস মার্চ Logo সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের নিবন্ধন সম্পন্ন, রেজিস্ট্রেশন নম্বর S-14517 Logo নরসিংদী ধর্ষণ ও হত্যার ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে প্রশ্ন হাসনাত আবদুল্লাহ-র Logo তারেক রহমানের সঙ্গে সাক্ষাত কর‌তে আগ্রহী পা‌কিস্তা‌নের প্রধানমন্ত্রী Logo বন্ধ হয়ে যাওয়া কলকারখানাগুলো পুনরায় চালুর উদ্যোগ Logo ফ্যামিলি কার্ডের সুবিধা পাবেন না যে ৬ শ্রেণির মানুষ Logo পালিত হবে ‘শহীদ সেনা দিবস’ : প্রধানমন্ত্রী তারেক রহমান

দুর্ঘটনার শিকার হলেন ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক বেন স্টোকস

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২২:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬
  • / ৫৪৭ বার পড়া হয়েছে
দেশবর্ণ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
ইনজুরি থেকে সেরে ওঠার প্রক্রিয়ায় আছেন, এরই মাঝেই দুর্ঘটনার শিকার হলেন ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক বেন স্টোকস। বলের আঘাতে ক্ষত-বিক্ষত তার মুখ। তার মুখের ডান পাশে কেটে গেছে। চোখের নিচে ফুলে কালচে দাগ এবং নাক দিয়ে রক্ত ঝরেছে। পাশে দাঁড়িয়ে সতীর্থদের অনুশীলন দেখার সময়ই এই ঘটনা ঘটে।
এ নিয়েও অবশ্য মজা করতে ভোলেননি এই তারকা অলরাউন্ডার। নিজের ক্ষত-বিক্ষত মুখের ছবিতে অট্টহাসির ইমোজি দিয়ে ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, ‘বলের শক্তি কেমন হতে পারে আপনাদের দেখা উচিত।’ দুর্ঘটনার সময় নেটে কাউন্টি ক্লাব ডারহামের ক্রিকেটাররা অনুশীলন করছিলেন। স্টোকস ব্যাটিং-বোলিং কিছুই করছিলেন না, দেখছিলেন পাশে দাঁড়িয়ে।
ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, গত মাসে সিডনিতে শেষ অ্যাশেজ টেস্টের পর থেকে অ্যাডাক্টর ইনজুরিতে পড়া স্টোকস পুনর্বাসনে ছিলেন। এই মাসের শেষদিকে চোট থেকে সেরে ওঠার প্রক্রিয়া শেষে অ্যান্ড্রু ফ্লিনটফের সঙ্গে ইংল্যান্ড লায়ন্সের অনানুষ্ঠানিক কোচ হিসেবে আবুধাবি যাওয়ার কথা ছিল তার। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের পর আর সাদা বলের ক্রিকেট খেলেননি এই অলরাউন্ডার। ফলে আগামীকাল (শনিবার) থেকে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপেও স্টোকস দলের বাইরে।
ইংল্যান্ডের হয়ে দুটি বিশ্বকাপজয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন স্টোকস। তিনি আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারেন আগামী জুনে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে। তার আগে ৩৪ বছর বয়সী এই তারকার ডারহামের হয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপে খেলার কথা রয়েছে। সর্বশেষ অ্যাশেজে অস্ট্রেলিয়ার কাছে ৪-১ ব্যবধানে হারের পর ইংলিশ অধিনায়ক স্টোকস বলেছিলেন, কোচ পদে ব্রেন্ডন ম্যাককালাম এবং তিনি টেস্টে অধিনায়কত্ব চালিয়ে যেতে চান।
‘এটি আমার সিদ্ধান্ত নয়, কিন্তু আমি নিশ্চিত যে সেরকম কিছু আসলে, আমার মন্তব্য জানতে চাইলে আমি বলব যে তার (ম্যাককালাম) জন্য আমার পূর্ণ সমর্থন আছে। তার পাশে থাকব। আমি অবশ্যই বাজের সঙ্গে কাজ করতে পছন্দ করি, তিনি দারুণ একজন মানুষ এবং খুব, খুব, খুব ভালো কোচ’, বলেছিলেন বেন স্টোকস।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

দুর্ঘটনার শিকার হলেন ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক বেন স্টোকস

আপডেট সময় : ০৯:২২:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬