ঢাকা ০৬:৪২ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo রাঙামাটিতে ঝুঁকিপূর্ণ শতাধিক পাহাড়ধসপ্রবণ এলাকা, খুলেছে ২০৪ আশ্রয়কেন্দ্র Logo এনসিপির সমাবেশে ককটেল হামলায় খুলনায় প্রতিবাদ মিছিল Logo হরিপুরে সরকারি সহায়তা পেলেন রোগী, শিক্ষার্থী, কৃষক ও প্রতিবন্ধীরা Logo প্রত্যয় সংগঠনের কার্যক্রম পরিদর্শন করেন পিএবিএম-এর উপদেষ্টা অপূর্ব বড়ুয়া Logo বিএডিসিতে গণবদলি নিয়ে তোলপাড়: চেয়ারম্যানের সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রকৌশলীরা Logo মাতৃভূমির প্রতি ভালোবাসার ক্ষেত্রে কাজী নজরুলকে প্রধান দিশারি হিসেবে অভিহিত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo স্টেডফাস্ট কুরিয়ার কার্যালয় পরিদর্শনে ঢাকা জেলা পুলিশ সুপার, শান্তিপূর্ণ সমাধানে আইনানুগ নির্দেশনা Logo সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে দাকোপে কে.সি. পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ অনুষ্ঠিত Logo জৈব সারের নামে বর্জ্য বিতরণ, বদলি করা হয়েছে কামারখন্দের সেই কৃষি কর্মকর্তাকে Logo সুপারভাইজার বলেছিল ‘তুই মরলেও ছুটি নাই’

জৈব সারের নামে বর্জ্য বিতরণ, বদলি করা হয়েছে কামারখন্দের সেই কৃষি কর্মকর্তাকে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:২৯:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
  • / 77
দেশবর্ণ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

‎মোঃ মোসলেম উদ্দিন সিরাজী -‎সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি ।

‎ফলদ ও বনজ গাছের চারার সঙ্গে জৈব সারের পরিবর্তে ময়লা-আবর্জনা মিশ্রিত মাটির বর্জ্য বিতরণের অভিযোগে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার কৃষি কর্মকর্তা রতন চন্দ্র বর্মনকে খাগড়াছড়িতে বদলি করা হয়েছে।

গত রবিবার (২৮ জুন) কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহা-পরিচালক মোঃ আব্দুর রহিম স্বাক্ষরিত এক অফিস আদেশে এই বদলির নির্দেশ দেওয়া হয়েছে। তাকে খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় বদলি করে প্রজ্ঞাপন জারি করেছে কর্তৃপক্ষ। আদেশে বলা হয়েছে,জনস্বার্থে জারি করা এই বদলির আওতায় সংশ্লিষ্ট কর্মকর্তাকে আগামী ১ জুলাইয়ের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে।

অন্যথায় ২ জুলাই থেকে তাকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) হিসেবে গণ্য করা হবে। এর আগে,গত ২৪ জুন কামারখন্দ উপজেলা পরিষদ চত্বরে প্রধানমন্ত্রীর ‘পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির আওতায় কৃষকদের মধ্যে ফলদ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে। নিয়ম অনুযায়ী, প্রতিটি চারার সঙ্গে ৩০ কেজি করে জৈব (গোবর) সার দেওয়ার কথা ছিলো। তবে কৃষকদের অভিযোগ,সারের বস্তা খুলে তারা গোবরের পরিবর্তে ময়লা-আবর্জনা ও বর্জ্য মিশ্রিত মাটি দেখতে পেয়েছেন।

এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে অনেক কৃষক সার না নিয়ে শুধু গাছের চারা নিয়ে বাড়ি ফিরে যান। পরে বিষয়টি স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত হলে জেলাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে গত ২৫ জুন জেলা প্রশাসন থেকে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটিকে দ্রুত তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর এই বিষয়ে পরবর্তী প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জৈব সারের নামে বর্জ্য বিতরণ, বদলি করা হয়েছে কামারখন্দের সেই কৃষি কর্মকর্তাকে

আপডেট সময় : ০৮:২৯:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬