ঢাকা ০৯:২৮ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সেনাপ্রধানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ Logo সেনাপ্রধানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ Logo স্কুল থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হবে: প্রধানমন্ত্রী Logo এবার ঈদুল আজহায় ট্রেনের টিকিট মিলবে শুধু অনলাইনে Logo ঢাকা বারে সব পদ বিএনপির, একটিও পায়নি জামায়াত Logo গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিভাগীয় সমাবেশ করবে ১১ দলীয় জোট Logo বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস সহায়তা দেবে সরকার: প্রধানমন্ত্রী Logo দেশে জঙ্গি তৎপরতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী Logo প্রধানমন্ত্রীর সঙ্গে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু সংস্থার মহাপরিচালকের সাক্ষাৎ Logo এমপিদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিল; সংসদে বিল পাস

তুরস্কের একটি শিল্প নগরীতে অবস্থিত (পারফিউম) গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:২১:২৮ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫
  • / 266

ছবি: সংগৃহীত

দেশবর্ণ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলের একটি শিল্প নগরীতে অবস্থিত সুগন্ধি (পারফিউম) গুদামে শনিবার সকালে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। এত ছয়জন নিহত ও পাঁচজন আহত হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
কোজায়েলি প্রদেশের গভর্নর ইলহামি আক্তাশ রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম টিআরটি হাবেরকে জানান, দিলোভাসি শহরে অগ্নিকাণ্ডের ঘটনাটি ফায়ার সার্ভিস, উদ্ধারকর্মী ও পৌরসভার টিমের সহায়তায় নিয়ন্ত্রণে আনা হয়েছে।
তিনি বলেন, ‘অগ্নিকাণ্ডটি স্থানীয় সময় সকাল ৯টার দিকে ঘটেছিল। দুঃখজনকভাবে আমাদের ছয়জন নাগরিক প্রাণ হারিয়েছেন।’
আক্তাশ আরো বলেন, ‘আহতদের মধ্যে দগ্ধ একজনের অবস্থা গুরুতর। অন্য চারজনের অবস্থা তুলনামূলকভাবে স্থিতিশীল এবং তারা চিকিৎসা নিচ্ছেন।’
তিনি জানান, আগুন ‘দ্রুত নিয়ন্ত্রণে আনা ও নিভিয়ে ফেলা হয়েছে’ এবং এর কারণ উদঘাটনে তদন্ত শুরু করা হয়েছে।
তুরস্কের বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির প্রচারিত ছবিতে দেখা গেছে, আগুনে ওই ভবনের দুটি তলা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে, যা একটি গুদাম হিসেবে ব্যবহৃত হতো। তবে আগুনের উৎস এখনো স্পষ্ট নয়।
দিলোভাসি শহরটি ইস্তাম্বুল থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে অবস্থিত এবং এটি বহু গুদাম ও কারখানাবিশিষ্ট একটি শিল্পনগরী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

তুরস্কের একটি শিল্প নগরীতে অবস্থিত (পারফিউম) গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড

আপডেট সময় : ১২:২১:২৮ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫