ঢাকা ০৪:০৮ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo রাঙামাটিতে ঝুঁকিপূর্ণ শতাধিক পাহাড়ধসপ্রবণ এলাকা, খুলেছে ২০৪ আশ্রয়কেন্দ্র Logo এনসিপির সমাবেশে ককটেল হামলায় খুলনায় প্রতিবাদ মিছিল Logo হরিপুরে সরকারি সহায়তা পেলেন রোগী, শিক্ষার্থী, কৃষক ও প্রতিবন্ধীরা Logo প্রত্যয় সংগঠনের কার্যক্রম পরিদর্শন করেন পিএবিএম-এর উপদেষ্টা অপূর্ব বড়ুয়া Logo বিএডিসিতে গণবদলি নিয়ে তোলপাড়: চেয়ারম্যানের সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রকৌশলীরা Logo মাতৃভূমির প্রতি ভালোবাসার ক্ষেত্রে কাজী নজরুলকে প্রধান দিশারি হিসেবে অভিহিত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo স্টেডফাস্ট কুরিয়ার কার্যালয় পরিদর্শনে ঢাকা জেলা পুলিশ সুপার, শান্তিপূর্ণ সমাধানে আইনানুগ নির্দেশনা Logo সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে দাকোপে কে.সি. পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ অনুষ্ঠিত Logo জৈব সারের নামে বর্জ্য বিতরণ, বদলি করা হয়েছে কামারখন্দের সেই কৃষি কর্মকর্তাকে Logo সুপারভাইজার বলেছিল ‘তুই মরলেও ছুটি নাই’

নালিতাবাড়ীতে ২১টি এক হাজার টাকার জাল নোটসহ গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩০:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫
  • / 308
দেশবর্ণ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
শেরপুরের নালিতাবাড়ীতে ২১টি এক হাজার টাকার জাল নোটসহ মেহেদী হাসান (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ।
শনিবার (৮ নভেম্বর) রাত সাড়ে ৯টায় উপজেলার কেন্দুয়াপাড়া আমবাগান বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত মেহেদী হাসান উপজেলার মধ্যমকুড়া গ্রামের মোজাম্মেল হকের পুত্র।
রোববার (৯ নভেম্বর) দুপুরে গ্রেফতারকৃতকে আদালতে পাঠায় পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নালিতাবাড়ী থানার একটি দল কেন্দুয়াপাড়া আমবাগান বাজারে অভিযান চালায়। এ সময় মেহেদীকে গ্রেফতার করা হলেও তার সঙ্গে থাকা অপর ২ সহযোগী পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরে মেহেদীর শরীর তল্লাশি করে ১ হাজার টাকা মূল্যের ২১টি জাল নোট উদ্ধার করা হয়।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, ‘উদ্ধার করা নোটগুলো অত্যন্ত নিখুঁতভাবে তৈরি, খালি চোখে আসল-নকল পার্থক্য করা কঠিন। জাল নোটগুলো সীমান্তবর্তী এলাকা দিয়ে পাচার করে স্থানীয় বাজারে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা ছিল। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নালিতাবাড়ীতে ২১টি এক হাজার টাকার জাল নোটসহ গ্রেফতার

আপডেট সময় : ০৫:৩০:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫