ঢাকা ০৯:১৬ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সেনাপ্রধানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ Logo সেনাপ্রধানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ Logo স্কুল থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হবে: প্রধানমন্ত্রী Logo এবার ঈদুল আজহায় ট্রেনের টিকিট মিলবে শুধু অনলাইনে Logo ঢাকা বারে সব পদ বিএনপির, একটিও পায়নি জামায়াত Logo গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিভাগীয় সমাবেশ করবে ১১ দলীয় জোট Logo বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস সহায়তা দেবে সরকার: প্রধানমন্ত্রী Logo দেশে জঙ্গি তৎপরতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী Logo প্রধানমন্ত্রীর সঙ্গে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু সংস্থার মহাপরিচালকের সাক্ষাৎ Logo এমপিদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিল; সংসদে বিল পাস

নাশকতা যারা করে তাদের প্রতিহত করবে ঢাকাবাসী: ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:২৮:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
  • / 276

সংগৃহীত ছবি

দেশবর্ণ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
ঢাকা নগরবাসীকে অনুরোধ জানিয়ে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, অপরিচিত কাউকে আশ্রয় দেবেন না। নিজের মোটরসাইকেল ও যানবাহন ভাড়া দেওয়ার আগে যাচাই করুন। কোনো দুর্বৃত্তের হাতে চলে যাচ্ছে কি না—তা খেয়াল রাখবেন।
মঙ্গলবার (১১ নভেম্বর) বিকালে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত ‘ঢাকা মহানগরীর চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত’ সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
ডিএমপি কমিশনার বলেন, অন্যের মোটরসাইকেল ও যানবাহন ভাড়া নিয়ে কোনো দুর্বৃত্ত নাশকতা না করতে পারে সেজন্য যানবাহন ভাড়া দেওয়ার আগে যাচাই করে নেবেন। সন্দেহজনক কাউকে দেখলে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন করে জানাবেন।
ডিএমপি কমিশনার বলেন, গত ২৪ ঘণ্টায় ঢাকায় ককটেল বিস্ফোরণের ঘটনায় ১৭টি মামলা ও ৫০ জনকে গ্রেফতার করা হয়েছে। অক্টোবর থেকে ১৪টি ঝটিকা মিছিল করে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। অক্টোবর থেকে ঢাকায় এ পর্যন্ত ৫৫২ জনকে গ্রেফতার করেছে ডিএমপি।
নাশকতা যারা করে তাদের প্রতিহত করবে ঢাকাবাসী বলেও উল্লেখ করেন ঢাকার পুলিশ কমিশনার।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নাশকতা যারা করে তাদের প্রতিহত করবে ঢাকাবাসী: ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী

আপডেট সময় : ১২:২৮:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫