ঢাকা ১১:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিভাগীয় সমাবেশ করবে ১১ দলীয় জোট Logo বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস সহায়তা দেবে সরকার: প্রধানমন্ত্রী Logo দেশে জঙ্গি তৎপরতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী Logo প্রধানমন্ত্রীর সঙ্গে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু সংস্থার মহাপরিচালকের সাক্ষাৎ Logo এমপিদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিল; সংসদে বিল পাস Logo দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার শঙ্কা, নিরাপত্তা জোরদারের নির্দেশ Logo প্রত্যেক উপজেলায় সংসদ সদস্যদের জন্য ‘পরিদর্শন কক্ষ’ বরাদ্দ   Logo হরমুজ এড়িয়ে সৌদি থেকে তেল নিয়ে চট্টগ্রাম আসছে জাহাজ Logo জ্বালানি সাশ্রয়ে বুধ-বৃহস্পতিবার হাইকোর্টের বিচারকাজ চলবে ভার্চুয়ালি Logo এনসিপিতে যোগদানের হিড়িক

ইসলামাবাদে আত্মঘাতী হামলায় ভারতকে দায়ী করলো পাকিস্তান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৪৭:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
  • / 263
দেশবর্ণ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ইসলামাবাদের আদালতের বাইরে আত্মঘাতী হামলার নিন্দা জানিয়েছেন এবং অভিযোগ করেছেন যে এই হামলায় “ভারতের সক্রিয়ভাবে সমর্থিত” চরমপন্থি গোষ্ঠীগুলো জড়িত।

মঙ্গলবার এক বিবৃতিতে শাহবাজ শরিফ বলেন, “ভারতের সন্ত্রাসী প্রক্সিগুলোর মাধ্যমে পাকিস্তানের নিরস্ত্র নাগরিকদের ওপর সন্ত্রাসী হামলা নিন্দনীয়”।

উল্লেখ্য, পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি জানিয়েছেন, ইসলামাবাদের জেলা ও দায়রা আদালতের বাইরে আত্মঘাতী হামলায় অন্তত ১২ জন নিহত এবং ২৭ জন আহত হয়েছেন।

এছাড়া দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ এই বিস্ফোরণের জন্য আফগানিস্তানের দিকে ইঙ্গিত করে এক প্রতিক্রিয়ায় বলেছেন, “কাবুলের শাসকরা পাকিস্তানে সন্ত্রাস বন্ধ করতে পারে, কিন্তু ইসলামাবাদে এই যুদ্ধ নিয়ে আসা কাবুলের একটি বার্তা, যার জবাব পাকিস্তান পুরোপুরি দিতে সক্ষম”।

নিজর দপ্তর থেকে জারি করা বিবৃতিতে শাহবাজ শরিফ আরও বলেন, “ভারতকে এই অঞ্চলে প্রক্সির মাধ্যমে সন্ত্রাস ছড়ানোর জঘন্য কাজ থেকে বিরত থাকতে হবে”।

পাকিস্তানি কর্তৃপক্ষের করা অভিযোগ সম্পর্কে ভারত এখনো কোনো মন্তব্য করেনি।

শাহবাজ শরিফ জানান, তিনি ইসলামাবাদের এই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন এবং যারা দায়ী, তাদের বিচারের মুখোমুখি করা হবে।

সূত্র: বিবিসি

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ইসলামাবাদে আত্মঘাতী হামলায় ভারতকে দায়ী করলো পাকিস্তান

আপডেট সময় : ১২:৪৭:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫