ঢাকা ০৬:৫১ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo [আপডেট] রাঙামাটিতে ঝুঁকিপূর্ণ শতাধিক পাহাড়ধসপ্রবণ এলাকা, খুলেছে ২০৪ আশ্রয়কেন্দ্র Logo এনসিপির সমাবেশে ককটেল হামলায় খুলনায় প্রতিবাদ মিছিল Logo হরিপুরে সরকারি সহায়তা পেলেন রোগী, শিক্ষার্থী, কৃষক ও প্রতিবন্ধীরা Logo প্রত্যয় সংগঠনের কার্যক্রম পরিদর্শন করেন পিএবিএম-এর উপদেষ্টা অপূর্ব বড়ুয়া Logo বিএডিসিতে গণবদলি নিয়ে তোলপাড়: চেয়ারম্যানের সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রকৌশলীরা Logo মাতৃভূমির প্রতি ভালোবাসার ক্ষেত্রে কাজী নজরুলকে প্রধান দিশারি হিসেবে অভিহিত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo স্টেডফাস্ট কুরিয়ার কার্যালয় পরিদর্শনে ঢাকা জেলা পুলিশ সুপার, শান্তিপূর্ণ সমাধানে আইনানুগ নির্দেশনা Logo সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে দাকোপে কে.সি. পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ অনুষ্ঠিত Logo জৈব সারের নামে বর্জ্য বিতরণ, বদলি করা হয়েছে কামারখন্দের সেই কৃষি কর্মকর্তাকে Logo সুপারভাইজার বলেছিল ‘তুই মরলেও ছুটি নাই’

ভূমিকম্পে এবার কাঁপল ভারত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১৭:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
  • / 330
দেশবর্ণ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে হালকা মাত্রার ভূমিকম্প হয়েছে।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (২৭ নভেম্বর) ভোর ৫টা ৪২ মিনিটে ৩.৫ মাত্রার এই ভূকম্পন অনুভূত হয়। তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা আহতের খবর পাওয়া যায়নি।

এর আগে একই রাতে ভুটান এবং বঙ্গোপসাগর এলাকাও ভূমিকম্পে কেঁপে ওঠে। বঙ্গোপসাগরে রাত ২টা ৫৯ মিনিটে ৪.০ মাত্রার কম্পন রেকর্ড করা হয়, যার উৎসস্থল ছিল প্রায় ১০ কিলোমিটার গভীরে। এর কিছুক্ষণ আগে, বুধবার (২৬ নভেম্বর) রাত ১১টা ৩২ মিনিটে ভুটানে ৩.০ মাত্রার আরেকটি ভূমিকম্প ধরা পড়ে।

এ ছাড়া ইন্দোনেশিয়ার নর্থ সুলাওয়েসি অঞ্চলেও মাঝারি মাত্রার কম্পন অনুভূত হয়েছে। বুধবার দিবাগত রাত ১২টার দিকে ৪.৫ মাত্রার ভূমিকম্পটি হয় বলে জানায় যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা—ইউএসজিএস। তন্দানো থেকে প্রায় ২৯ কিলোমিটার দক্ষিণে ছিল এর কেন্দ্রস্থল, আর গভীরতা ছিল ১২০ কিলোমিটারের বেশি। এখানেও কোনো বড় ধরনের ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

এর আগেও রোববার (২৩ নভেম্বর) ইন্দোনেশিয়ার উত্তর মালুকু প্রদেশের হালমাহেরা এলাকায় ৫.২ মাত্রার আরেকটি ভূমিকম্প ঘটে। প্রশান্ত মহাসাগরের “রিং অব ফায়ার”–এ অবস্থান করার কারণে দেশটিতে এমন কম্পন প্রায়ই দেখা যায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ভূমিকম্পে এবার কাঁপল ভারত

আপডেট সময় : ০৯:১৭:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫