ঢাকা ১১:৫০ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo রাঙামাটিতে ঝুঁকিপূর্ণ শতাধিক পাহাড়ধসপ্রবণ এলাকা, খুলেছে ২০৪ আশ্রয়কেন্দ্র Logo এনসিপির সমাবেশে ককটেল হামলায় খুলনায় প্রতিবাদ মিছিল Logo হরিপুরে সরকারি সহায়তা পেলেন রোগী, শিক্ষার্থী, কৃষক ও প্রতিবন্ধীরা Logo প্রত্যয় সংগঠনের কার্যক্রম পরিদর্শন করেন পিএবিএম-এর উপদেষ্টা অপূর্ব বড়ুয়া Logo বিএডিসিতে গণবদলি নিয়ে তোলপাড়: চেয়ারম্যানের সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রকৌশলীরা Logo মাতৃভূমির প্রতি ভালোবাসার ক্ষেত্রে কাজী নজরুলকে প্রধান দিশারি হিসেবে অভিহিত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo স্টেডফাস্ট কুরিয়ার কার্যালয় পরিদর্শনে ঢাকা জেলা পুলিশ সুপার, শান্তিপূর্ণ সমাধানে আইনানুগ নির্দেশনা Logo সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে দাকোপে কে.সি. পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ অনুষ্ঠিত Logo জৈব সারের নামে বর্জ্য বিতরণ, বদলি করা হয়েছে কামারখন্দের সেই কৃষি কর্মকর্তাকে Logo সুপারভাইজার বলেছিল ‘তুই মরলেও ছুটি নাই’

আখতারকে ডিম ছুড়ে মারার অভিযোগে যুবলীগ কর্মী আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:০১:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫
  • / 107
দেশবর্ণ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেনকে ডিম ছোড়ার অভিযোগে যুবলীগ কর্মী মিজানুর রহমানকে আটক করেছে নিউইয়র্ক পুলিশ (এনওয়াইপিডি)। তাঁর বিরুদ্ধে বিএনপির এক কর্মীকে ছুরিকাঘাত করার চেষ্টার অভিযোগও রয়েছে।

ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরের চার নম্বর টার্মিনালে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রধান উপদেষ্টার সফরসঙ্গী আখতার হোসেন বিমানবন্দর থেকে বের হওয়ার সময় যুবলীগ কর্মী মিজানুর তাঁকে লক্ষ্য করে ডিম ছোড়েন। সে সময় সেখানে আওয়ামী লীগের নেতা-কর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।

প্রত্যক্ষদর্শী সুলাইমান হক গণমাধ্যমকে জানান, ঘটনার পর বিএনপি-সমর্থিত এক ব্যক্তি পুলিশের কাছে অভিযোগ করেন যে মিজানুর রহমান তাঁকে ছুরি দিয়ে আঘাত করতে তেড়ে গিয়েছিলেন। এই অভিযোগের ভিত্তিতে নিউইয়র্ক পুলিশ মিজানুরকে আটক করে।

বিক্ষোভ শেষে একই দিন রাত সাড়ে ৯টার দিকে জ্যাকসন হাইটসের বাংলাদেশ স্ট্রিট থেকে পুলিশ তাঁকে আটক করে। আটক হওয়ার পর মিজানুর রহমান ‘জয় বাংলা’ স্লোগান দেন। তাঁর সঙ্গে উপস্থিত আওয়ামী লীগ নেতা-কর্মীরাও স্লোগান দেন।

এনওয়াইপিডি সূত্রে জানা যায়, মিজানুর রহমানকে সারা রাত হাজতে থাকতে হবে এবং পরদিন তাঁকে আদালতে তোলা হবে।

ঘটনার সময় আখতার হোসেনের সঙ্গে ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা। স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা তাসনিম জারাকে লক্ষ্য করেও কটূক্তি করেন এবং সেখানে বিক্ষোভ প্রদর্শন করেন।

প্রধান উপদেষ্টা ও তাঁর সফরসঙ্গীরা বর্তমানে ম্যানহাটানের গ্র্যান্ড হায়াত হোটেলে অবস্থান করছেন। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ আগে থেকেই সেখানে প্রতিবাদ করার অনুমতি নিয়ে রেখেছিল। সন্ধ্যায় সেখানে উভয় পক্ষই পাল্টাপাল্টি স্লোগান দিয়ে বিক্ষোভ করে। এনসিপি নেতা আখতার হোসেন এ ঘটনার বিচার দাবি করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

আখতারকে ডিম ছুড়ে মারার অভিযোগে যুবলীগ কর্মী আটক

আপডেট সময় : ০২:০১:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫