ঢাকা ০৪:০৮ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo রাঙামাটিতে ঝুঁকিপূর্ণ শতাধিক পাহাড়ধসপ্রবণ এলাকা, খুলেছে ২০৪ আশ্রয়কেন্দ্র Logo এনসিপির সমাবেশে ককটেল হামলায় খুলনায় প্রতিবাদ মিছিল Logo হরিপুরে সরকারি সহায়তা পেলেন রোগী, শিক্ষার্থী, কৃষক ও প্রতিবন্ধীরা Logo প্রত্যয় সংগঠনের কার্যক্রম পরিদর্শন করেন পিএবিএম-এর উপদেষ্টা অপূর্ব বড়ুয়া Logo বিএডিসিতে গণবদলি নিয়ে তোলপাড়: চেয়ারম্যানের সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রকৌশলীরা Logo মাতৃভূমির প্রতি ভালোবাসার ক্ষেত্রে কাজী নজরুলকে প্রধান দিশারি হিসেবে অভিহিত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo স্টেডফাস্ট কুরিয়ার কার্যালয় পরিদর্শনে ঢাকা জেলা পুলিশ সুপার, শান্তিপূর্ণ সমাধানে আইনানুগ নির্দেশনা Logo সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে দাকোপে কে.সি. পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ অনুষ্ঠিত Logo জৈব সারের নামে বর্জ্য বিতরণ, বদলি করা হয়েছে কামারখন্দের সেই কৃষি কর্মকর্তাকে Logo সুপারভাইজার বলেছিল ‘তুই মরলেও ছুটি নাই’

সুনামগঞ্জে নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব নিলেন আবু বসার মোহাম্মদ জাকির হোসেন

আবির মোহাম্মদ
  • আপডেট সময় : ০৯:৫২:১২ পূর্বাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫
  • / 291
দেশবর্ণ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সুনামগঞ্জে নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন লালমনিরহাটের কৃতিসন্তান আবু বসার মোহাম্মদ জাকির হোসেন, পিপিএম-সেবা। শনিবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় জেলা পুলিশ সুপার কার্যালয়ে বিদায়ী পুলিশ সুপার তোফায়েল আহাম্মদের কাছ থেকে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।

দায়িত্ব গ্রহণের পর পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে জেলা পুলিশের সকল ঊর্ধ্বতন কর্মকর্তা এবং থানার অফিসার ইনচার্জদের নিয়ে এক পরিচিতি সভার আয়োজন করা হয়। সভায় নবাগত এসপি কর্মকর্তাদের সঙ্গে পরিচিত হন এবং জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ় করা, অপরাধ দমন এবং জনসেবার মানোন্নয়নে বিভিন্ন গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন।

এর আগে পুলিশ সুপার কার্যালয়ে পৌঁছালে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) রাকিবুল হাসান রাসেল, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাপস রঞ্জন ঘোষ এবং অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জাকির হোসাইন ফুল দিয়ে নবাগত পুলিশ সুপারকে আন্তরিক শুভেচ্ছা জানান এবং উষ্ণ অভ্যর্থনা জানান।

২৫তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আবু বসার মোহাম্মদ জাকির হোসেন ২০০৬ সালে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। সুনামগঞ্জে যোগদানের পূর্বে তিনি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), রংপুর জেলায় পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন।

দায়িত্ব গ্রহণ শেষে নবাগত এসপি সুনামগঞ্জে শান্তি-শৃঙ্খলা আরও মজবুত করা এবং জনবান্ধব পুলিশি সেবা নিশ্চিত করতে সকলের সহযোগিতা কামনা করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সুনামগঞ্জে নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব নিলেন আবু বসার মোহাম্মদ জাকির হোসেন

আপডেট সময় : ০৯:৫২:১২ পূর্বাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫