ঢাকা ০১:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo [আপডেট] রাঙামাটিতে ঝুঁকিপূর্ণ শতাধিক পাহাড়ধসপ্রবণ এলাকা, খুলেছে ২০৪ আশ্রয়কেন্দ্র Logo এনসিপির সমাবেশে ককটেল হামলায় খুলনায় প্রতিবাদ মিছিল Logo হরিপুরে সরকারি সহায়তা পেলেন রোগী, শিক্ষার্থী, কৃষক ও প্রতিবন্ধীরা Logo প্রত্যয় সংগঠনের কার্যক্রম পরিদর্শন করেন পিএবিএম-এর উপদেষ্টা অপূর্ব বড়ুয়া Logo বিএডিসিতে গণবদলি নিয়ে তোলপাড়: চেয়ারম্যানের সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রকৌশলীরা Logo মাতৃভূমির প্রতি ভালোবাসার ক্ষেত্রে কাজী নজরুলকে প্রধান দিশারি হিসেবে অভিহিত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo স্টেডফাস্ট কুরিয়ার কার্যালয় পরিদর্শনে ঢাকা জেলা পুলিশ সুপার, শান্তিপূর্ণ সমাধানে আইনানুগ নির্দেশনা Logo সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে দাকোপে কে.সি. পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ অনুষ্ঠিত Logo জৈব সারের নামে বর্জ্য বিতরণ, বদলি করা হয়েছে কামারখন্দের সেই কৃষি কর্মকর্তাকে Logo সুপারভাইজার বলেছিল ‘তুই মরলেও ছুটি নাই’

খালেদা জিয়ার অসুস্থতায় শুধু বিএনপি নয়, সারাদেশের মানুষ উদ্বিগ্ন : রিজভী

নিজস্ব প্রতিবেদন
  • আপডেট সময় : ০৭:০২:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫
  • / 107
দেশবর্ণ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
বেগম খালেদা জিয়ার অসুস্থতায় শুধু বিএনপি ও অঙ্গসংগঠন নয়, সারাদেশের মানুষ গভীর উদ্বেগ ও সমবেদনায় আক্রান্ত বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
মঙ্গলবার (২ ডিসেম্বর) রাজধানীর শ্যামলীতে নিজ বাসভবনে কোরআন খতম ও সদকায়ে জারিয়া হিসেবে ছাগল জবাই অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
রিজভী বলেন, আমরা শুধু দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আল্লাহর কাছেই দোয়া করবো। তিনি এ দেশের মানুষের সবচেয়ে আস্থার প্রতীক। বহু সংকট ও ক্রান্তিলগ্নে তিনি দেশ ও জনগণকে নেতৃত্ব দিয়েছেন, কখনো দেশ ছাড়েননি। বহু ষড়যন্ত্র তাকে দেশ থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছে, তবুও দৃঢ় মনোবল ও সাহস নিয়ে তিনি মানুষের পাশে থেকেছেন।
তিনি বলেন, আজ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থতায় শুধু বাংলাদেশ জাতীয়তাবাদী দল কিংবা তার অঙ্গ ও সহযোগী সংগঠন-যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল নয়; দলের বাইরেও সাধারণ মানুষ গভীর উদ্বেগ ও সমবেদনায় আক্রান্ত। তার গুরুতর অসুস্থতায় মানুষের অনুভূতি ভাষায় প্রকাশ করা কঠিন।
বিএনপির মুখপাত্র বলেন, এখানে আমাদের ইমাম একজন গুণী ব্যক্তি। তার মাধ্যমে এতিম শিশু ও মাদরাসার শিক্ষার্থীরা সকাল থেকে কোরআন তিলাওয়াত করেছে। আমরা বিশ্বাস করি, তাদের দোয়া, পবিত্র কোরআন তিলাওয়াত ও এই সদকায়ে জারিয়া আল্লাহ তাআলা কবুল করবেন।
ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক কফিল উদ্দিন আহমেদের তত্ত্বাবধানে অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সদকায়ে জারিয়া হিসেবে চারটি ছাগল জবাই করে গরীব ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, স্বাস্থ্য সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম, সদস্য জেড আই মর্তুজা চৌধুরী তুলা, মাহবুবুল ইসলাম মাহবুব, আব্দুর রাজ্জাক, যুবদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল, স্বেচ্ছাসেবক দল সহ-সভাপতি ডা. জাহিদুল কবীর, যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক সোহেল আহমেদ, সহ-স্বাস্থ্য সম্পাদক ডা. জাহাঙ্গীর হোসেন, ছাত্রদলের সহ-সভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়াল, যুগ্ম সম্পাদক ও ‘আমরা বিএনপি পরিবার’র সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, সাবেক সহ-সভাপতি ওমর ফারুক কাওসার, যুগ্ম সম্পাদক মাসুদুর রহমান মাসুদ, রাজু আহমেদ, যুবদল নেতা জাকির হোসেন, সাবেক স্বেচ্ছাসেবক দল নেতা আরিফুর রহমান তুষারসহ অন্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

খালেদা জিয়ার অসুস্থতায় শুধু বিএনপি নয়, সারাদেশের মানুষ উদ্বিগ্ন : রিজভী

আপডেট সময় : ০৭:০২:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫