ঢাকা ০৩:০৬ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo [আপডেট] রাঙামাটিতে ঝুঁকিপূর্ণ শতাধিক পাহাড়ধসপ্রবণ এলাকা, খুলেছে ২০৪ আশ্রয়কেন্দ্র Logo এনসিপির সমাবেশে ককটেল হামলায় খুলনায় প্রতিবাদ মিছিল Logo হরিপুরে সরকারি সহায়তা পেলেন রোগী, শিক্ষার্থী, কৃষক ও প্রতিবন্ধীরা Logo প্রত্যয় সংগঠনের কার্যক্রম পরিদর্শন করেন পিএবিএম-এর উপদেষ্টা অপূর্ব বড়ুয়া Logo বিএডিসিতে গণবদলি নিয়ে তোলপাড়: চেয়ারম্যানের সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রকৌশলীরা Logo মাতৃভূমির প্রতি ভালোবাসার ক্ষেত্রে কাজী নজরুলকে প্রধান দিশারি হিসেবে অভিহিত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo স্টেডফাস্ট কুরিয়ার কার্যালয় পরিদর্শনে ঢাকা জেলা পুলিশ সুপার, শান্তিপূর্ণ সমাধানে আইনানুগ নির্দেশনা Logo সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে দাকোপে কে.সি. পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ অনুষ্ঠিত Logo জৈব সারের নামে বর্জ্য বিতরণ, বদলি করা হয়েছে কামারখন্দের সেই কৃষি কর্মকর্তাকে Logo সুপারভাইজার বলেছিল ‘তুই মরলেও ছুটি নাই’

মোদির চা বিক্রির এআই ভিডিও, রাজনৈতিক অঙ্গনে তোলপাড়

মোজো ডেস্ক
  • আপডেট সময় : ০৬:৩২:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫
  • / 183
দেশবর্ণ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি: সংগৃহীত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চা বিক্রি করছেন এমন একটি এআই ভিডিও নিয়ে দেশটির রাজনৈতিক অঙ্গনে তোলপাড় চলছে। দেশটির বিরোধী দল কংগ্রেসের নেত্রী রাঘিনি নায়ক কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ভিডিও শেয়ার করেন। এরপর এ নিয়ে সমালোচনা তৈরি হয়।
সংবাদমাধ্যম এনডিটিভি বুধবার (৩ ডিসেম্বর) জানিয়েছে, সংসদের চলমান শীতকালীন অধিবেশনের মধ্যে এ ভিডিও রাজনীতিতে আরও উত্তাপ ছড়াবে।
এআই দিয়ে তৈরি ভিডিওতে দেখা যাচ্ছে, মোদির এক হাতে চায়ের কেটলি, আরেক হাতে তিনটি গ্লাস। ভিডিওতে বোঝানো হচ্ছে, কোনো আন্তর্জাতিক সম্মেলনে মোদি চা বিক্রি করছেন। ওই সময় তাকে ‘এই চা’ বলে চিৎকার করতে দেখা যাচ্ছে।
নরেন্দ্র মোদির বাবা গুজরাটের ভাদনগর রেলস্টেশনে চা বিক্রি করতেন। ছোট বয়সে তিনি বাবার দোকানে সহায়তা করেছেন। যা মোদি নিজেই জানিয়েছেন। ছোটকালে চা বিক্রির বিষয়টি নিয়ে বিরোধী দলের নেতারা প্রায়ই তাকে কটাক্ষ করার চেষ্টা করেন।
কংগ্রেস নেত্রী এ ভিডিও শেয়ার করার পর এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে মোদির দল বিজেপি। তারা এটিকে ‘লজ্জাজনক’ কাজ হিসেবে অভিহিত করেছে।
বিজেপি মুখপাত্র শেহজাদ পুনওয়ালা কংগ্রেসের তীব্র সমালোচনা করে বলেছেন, “রেনুকা চৌধুরী পার্লামেন্টকে অপমান করার পর, এখন রাঘিনি নায়ক প্রধানমন্ত্রী মোদির ‘চা ওয়ালার’ অতীত ইতিহাস নিয়ে তাচ্ছিল্য করছেন। নামধারী কংগ্রেস- কাজের প্রধানমন্ত্রী, যিনি পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মানুষ ছিলেন, যিনি দরিদ্রতা থেকে উঠে এসেছেন, তার সামনে দাঁড়াতে পারবে না। কংগ্রেস আগেও তার চা ওয়ালার ইতিহাসকে তাচ্ছিল্য করেছে। তাকে এ নিয়ে ১৫০ বার অপমান করেছে। এমনকি বিহারে তার মায়ের ওপরও আক্রমণ করেছে। তাদের মানুষ কখনো ক্ষমা করবে না।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মোদির চা বিক্রির এআই ভিডিও, রাজনৈতিক অঙ্গনে তোলপাড়

আপডেট সময় : ০৬:৩২:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫