ঢাকা ০৫:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo এলজিইডি দিনাজপুরে বিদায়-বরণ সংবর্ধনায় নেতৃত্বের ধারাবাহিকতার প্রত্যয় পুনর্ব্যক্ত Logo [আপডেট] রাঙামাটিতে ঝুঁকিপূর্ণ শতাধিক পাহাড়ধসপ্রবণ এলাকা, খুলেছে ২০৪ আশ্রয়কেন্দ্র Logo এনসিপির সমাবেশে ককটেল হামলায় খুলনায় প্রতিবাদ মিছিল Logo হরিপুরে সরকারি সহায়তা পেলেন রোগী, শিক্ষার্থী, কৃষক ও প্রতিবন্ধীরা Logo প্রত্যয় সংগঠনের কার্যক্রম পরিদর্শন করেন পিএবিএম-এর উপদেষ্টা অপূর্ব বড়ুয়া Logo বিএডিসিতে গণবদলি নিয়ে তোলপাড়: চেয়ারম্যানের সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রকৌশলীরা Logo মাতৃভূমির প্রতি ভালোবাসার ক্ষেত্রে কাজী নজরুলকে প্রধান দিশারি হিসেবে অভিহিত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo স্টেডফাস্ট কুরিয়ার কার্যালয় পরিদর্শনে ঢাকা জেলা পুলিশ সুপার, শান্তিপূর্ণ সমাধানে আইনানুগ নির্দেশনা Logo সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে দাকোপে কে.সি. পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ অনুষ্ঠিত Logo জৈব সারের নামে বর্জ্য বিতরণ, বদলি করা হয়েছে কামারখন্দের সেই কৃষি কর্মকর্তাকে

পেন্টাগনের বিরুদ্ধে মামলা করল নিউইয়র্ক টাইমস

মোজো ডেস্ক
  • আপডেট সময় : ০৫:৩২:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫
  • / 209
দেশবর্ণ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি: সংগৃহীত

সংবাদমাধ্যমের প্রবেশাধিকারের ওপর নতুন বিধিনিষেধের জেরে মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনের বিরুদ্ধে মামলা করেছে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী পত্রিকা নিউইয়র্ক টাইমস।
স্থানীয় সময় বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ওয়াশিংটন ডিসির ফেডারেল আদালতে মামলাটি দায়ের করা হয়।
মামলায় প্রতিরক্ষা বিভাগ, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এবং পেন্টাগনের প্রধান মুখপাত্র শন পার্নেলকে বিবাদী করা হয়েছে।
গত অক্টোবর থেকে কার্যকর হওয়া এই নিষেধাজ্ঞা অনুযায়ী, সাংবাদিকদের একটি অঙ্গীকারনামায় সই করতে হবে, যেখানে বলা আছে, তারা অনুমোদনবিহীন কোনো তথ্য সংগ্রহ করবেন না।
নিউইয়র্ক টাইমসের অভিযোগ, এই নীতির ফলে মারাত্মকভাবে সীমিত হয়ে পড়েছে সাংবাদিকদের কাজ করার স্বাধীনতা।
মামলায় উল্লেখ করা হয়, পেন্টাগন রিপোর্টারদের যে ২১ পৃষ্ঠার একটি চুক্তিতে সই করতে বাধ্য করা হয়েছিল, তা আইনবিরোধী ও অসাংবিধানিক। এই নীতির প্রতিবাদে নিউইয়র্ক টাইমসের ছয়জন সাংবাদিকসহ বহু সাংবাদিক তাদের পেন্টাগন অ্যাক্সেস ব্যাজ জমা দিয়ে দেন।
এছাড়া কর্মকর্তাদের উপস্থিতি ছাড়া নির্দিষ্ট কিছু এলাকায় সাংবাদিকদের প্রবেশেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে-যা আগের নির্দেশনার তুলনায় বড় পরিবর্তন।
দ্য গার্ডিয়ান, দ্য ওয়াশিংটন পোস্ট, সিএনএন, রয়টার্স, অ্যাসোসিয়েটেড প্রেস, এনপিআরসহ একাধিক মার্কিন সংবাদমাধ্যম এই নতুন শর্তে সই করতে অস্বীকৃতি জানিয়েছে।
মামলায় নিউইয়র্ক টাইমস আদালতের কাছে পেন্টাগনকে এই নীতিমালা প্রয়োগ বন্ধের নির্দেশ দেয়ার অনুরোধ করেছে।
সংবাদমাধ্যমটি বলেছে, যেকোনো প্রশাসনের পক্ষ থেকে যখনই গণমাধ্যমকে সীমিত করার চেষ্টা হয়েছে, তারা সেটিকে আইনি লড়াইয়ের মাধ্যমে প্রতিহত করেছে এবং ভবিষ্যতেও তা করবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পেন্টাগনের বিরুদ্ধে মামলা করল নিউইয়র্ক টাইমস

আপডেট সময় : ০৫:৩২:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫