ঢাকা ০৫:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

খালেদা জিয়ার সুস্থতা কামনায় মধ্যনগরে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত

প্রতিবেদন - আবির মোহাম্মদ
  • আপডেট সময় : ১১:১৭:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫
  • / ৭৯০ বার পড়া হয়েছে
দেশবর্ণ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় সুনামগঞ্জ-১ আসনের অন্তর্গত মধ্যনগর উপজেলার সদর ইউনিয়নের করুয়াজান গ্রামের জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৫ ডিসেম্বর ২০২৫) জুমার নামাজ শেষে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এ সময় এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, দীর্ঘ সুস্থতা ও দেশের শান্তি-সমৃদ্ধির জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন। দোয়া পরিচালনা করেন মসজিদের ইমাম ও খতিব।

মাহফিলে স্থানীয় নেতাকর্মী, গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জাতির একজন অভিভাবক নেত্রী তাঁর সুস্থতা দেশের সকল মানুষের কামনা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

খালেদা জিয়ার সুস্থতা কামনায় মধ্যনগরে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত

আপডেট সময় : ১১:১৭:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫