ঢাকা ০৩:০৮ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo [আপডেট] রাঙামাটিতে ঝুঁকিপূর্ণ শতাধিক পাহাড়ধসপ্রবণ এলাকা, খুলেছে ২০৪ আশ্রয়কেন্দ্র Logo এনসিপির সমাবেশে ককটেল হামলায় খুলনায় প্রতিবাদ মিছিল Logo হরিপুরে সরকারি সহায়তা পেলেন রোগী, শিক্ষার্থী, কৃষক ও প্রতিবন্ধীরা Logo প্রত্যয় সংগঠনের কার্যক্রম পরিদর্শন করেন পিএবিএম-এর উপদেষ্টা অপূর্ব বড়ুয়া Logo বিএডিসিতে গণবদলি নিয়ে তোলপাড়: চেয়ারম্যানের সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রকৌশলীরা Logo মাতৃভূমির প্রতি ভালোবাসার ক্ষেত্রে কাজী নজরুলকে প্রধান দিশারি হিসেবে অভিহিত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo স্টেডফাস্ট কুরিয়ার কার্যালয় পরিদর্শনে ঢাকা জেলা পুলিশ সুপার, শান্তিপূর্ণ সমাধানে আইনানুগ নির্দেশনা Logo সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে দাকোপে কে.সি. পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ অনুষ্ঠিত Logo জৈব সারের নামে বর্জ্য বিতরণ, বদলি করা হয়েছে কামারখন্দের সেই কৃষি কর্মকর্তাকে Logo সুপারভাইজার বলেছিল ‘তুই মরলেও ছুটি নাই’

টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে বিদ্যুৎ কর্মকর্তার মৃত্যু

মোজো ডেস্ক
  • আপডেট সময় : ০৯:৪৪:৪০ পূর্বাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫
  • / 578
দেশবর্ণ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে সিদ্দিকুর রহমান (৫৭) নামে এক বিদ্যুৎ কর্মকর্তার মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার (৬ ডিসেম্বর) সকালে বিআরটি প্রকল্পের উড়াল সড়কের টঙ্গী বাজার বাটাগেট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সিদ্দিকুর রহমান বরিশাল জেলার বাবুগঞ্জ থানার মৃত ইসমাইল ফকিরের ছেলে। তিনি টঙ্গীর মধুমিতা এলাকার আপন নীড় ভাড়া বাসায় পরিবারসহ বসবাস করতেন। তিনি ঢাকার কেরানীগঞ্জ এলাকায় বিদ্যুৎ বিভাগে কর্মরত ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সিদ্দিকুর রহমান সকালে অফিসে যোগ দিতে বাসা থেকে বের হয়ে উড়াল সড়কে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন। এসময় একদল ছিনতাইকারী তার কাছে থাকা নগদ টাকা ও মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে তিনি বাধা দেন। এতে ছিনতাইকারীরা ক্ষুব্ধ হয়ে ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি আঘাত করে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে টঙ্গী পূর্ব থানা পুলিশ লাশ উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। টঙ্গী পূর্ব থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. আতিকুর রহমান জানান, নিহতের লাশ মর্গে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের অভিযান চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে বিদ্যুৎ কর্মকর্তার মৃত্যু

আপডেট সময় : ০৯:৪৪:৪০ পূর্বাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫