ঢাকা ০৬:২৫ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সেনাপ্রধানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ Logo সেনাপ্রধানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ Logo স্কুল থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হবে: প্রধানমন্ত্রী Logo এবার ঈদুল আজহায় ট্রেনের টিকিট মিলবে শুধু অনলাইনে Logo ঢাকা বারে সব পদ বিএনপির, একটিও পায়নি জামায়াত Logo গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিভাগীয় সমাবেশ করবে ১১ দলীয় জোট Logo বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস সহায়তা দেবে সরকার: প্রধানমন্ত্রী Logo দেশে জঙ্গি তৎপরতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী Logo প্রধানমন্ত্রীর সঙ্গে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু সংস্থার মহাপরিচালকের সাক্ষাৎ Logo এমপিদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিল; সংসদে বিল পাস

শান্তি পরিকল্পনা নিয়ে অগ্রগতির ইঙ্গিত জেলেনস্কির

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:১৮:০৫ পূর্বাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫
  • / 458
দেশবর্ণ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি: সংগৃহীত

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি দূত স্টিভ উইটকফ এবং ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের সঙ্গে তার একটি “খুবই গঠনমূলক” ফোনালাপ হয়েছে।
রবিবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
খবরে বলা হয়, জেলেনস্কি জানান, কীভাবে রাশিয়াকে সম্ভাব্য যুদ্ধবিরতি বা শান্তিচুক্তির শর্তগুলো মানতে বাধ্য করা যায় তা নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে।
ইউক্রেন যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ চালিয়ে যেতে ‘দৃঢ়প্রতিজ্ঞ’ বলেও জানান তিনি।
মায়ামি থেকে এই আলোচনায় ইউক্রেনীয় কর্মকর্তারাও যুক্ত ছিলেন। যেখানে তারা রাশিয়ার সঙ্গে যুদ্ধের অবসান ঘটাতে যুক্তরাষ্ট্রের শান্তি প্রস্তাব নিয়ে টানা তৃতীয় দিনের মতো আলোচনা করছেন। তবে মস্কো কোনো ছাড়ের ইঙ্গিত দেয়নি এবং ইউক্রেনে হামলা অব্যাহত রেখেছে।
জেলেনস্কি এক্সে লিখেছেন, ইউক্রেন শান্তি অর্জনের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে দৃঢ়প্রতিজ্ঞ।
তিনি আরও বলেন, যুদ্ধ বন্ধ ও নতুন করে রাশিয়ার পূর্ণমাত্রার আক্রমণ ঠেকাতে যেসব শর্ত প্রয়োজন, সেগুলো নিয়েও আলোচনা হয়েছে।
এদিকে রাশিয়া শুক্রবার রাতে ইউক্রেনে আরও বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়। ইউক্রেনের ইইউ মিত্ররা এই হামলার নিন্দা জানিয়েছে।
ইউক্রেন জানায়, রাশিয়া শুক্রবার রাতে ৬৫৩টি ড্রোন এবং ৫১টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।
একটি হামলা কিয়েভের দক্ষিণ-পশ্চিমে ফাস্টিভ শহরের রেল জংশনে আঘাত হানে। এই হামলায় দেশটির প্রধান স্টেশন ভবন ধ্বংস হয়েছে এবং বেশ কিছু ট্রেন ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইউক্রেনের জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, আটটি অঞ্চলের বিদ্যুৎ স্থাপনায় হামলার ফলে ব্যাপক ব্ল্যাকআউট দেখা দিয়েছে।
রাশিয়া দাবি করেছে, তারা সামরিক শিল্প কেন্দ্র, জ্বালানি ও বন্দর অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে।
মস্কোতে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র-ইউক্রেন আলোচনা কোনো সাফল্য না পাওয়ার পর আলোচনায় যুক্ত পক্ষগুলো রাশিয়াকে দীর্ঘমেয়াদী শান্তির পক্ষে কাজ করার আহ্বান জানায়।
এদিকে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনীয় কর্মকর্তাদের ফ্লোরিডায় শান্তি পরিকল্পনা নিয়ে আলোচনার চলছে। যেখানে ইউক্রেনকে যুক্তরাষ্ট্র-সমর্থিত প্রস্তাবে রাজি করানোর চেষ্টা চলছে।
স্টিভ উইটকফ শুক্রবার এক বিবৃতিতে জানান, ইউক্রেনের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব রুস্তেম উমেরভের সঙ্গে টানা দুই দিনের আলোচনা ছিল ‘গঠনমূলক’। তবে বিস্তারিত জানানো হয়নি। সূত্র: বিবিসি

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সীমান্তের কৃষকদের পাশে কৃষি বিভাগ, রাণীশংকৈলে বিনামূল্যে বীজ-সার বিতরণ রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: হাসিনুজ্জামান মিন্টু ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার সীমান্তবর্তী এলাকার কৃষকদের কৃষি উৎপাদনে আরও উৎসাহিত করতে বিশেষ কৃষি সহায়তা কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিবি) এর আওতায় পরিচালিত এ কর্মসূচির মাধ্যমে কৃষকদের মাঝে বিনামূল্যে ধানের বীজ ও সার বিতরণ করা হয়। বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে উপজেলা কৃষি অফিস চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ খাদিজা বেগম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা শহীদুল ইসলাম। এসময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রুপম চন্দ্র মহন্ত, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুস সামাদ প্রধান, এলজিইডির প্রতিনিধি মোহাম্মদ আলীসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসন, কৃষি বিভাগ এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর যৌথ উদ্যোগে বাস্তবায়িত এ কর্মসূচির আওতায় সীমান্ত এলাকার ৮০ জন কৃষকের মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয়। প্রত্যেক কৃষককে ১০ কেজি ব্রি জাতের রোপা আমন ধানের বীজ এবং ২৬ কেজি বিভিন্ন ধরনের সার প্রদান করা হয়েছে। কৃষি বিভাগ জানায়, সীমান্ত এলাকায় পাট, আখ ও ভুট্টার মতো অধিক উচ্চতার ফসলের পরিবর্তে ধানসহ অপেক্ষাকৃত কম উচ্চতার ফসল চাষে কৃষকদের উদ্বুদ্ধ করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য। সংশ্লিষ্টদের মতে, এর ফলে কৃষি উৎপাদন বৃদ্ধির পাশাপাশি সীমান্ত এলাকার নিরাপত্তা ব্যবস্থাপনাও আরও কার্যকর হবে। উপস্থিত কর্মকর্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের সহায়তা কর্মসূচি কৃষকদের উৎপাদন ব্যয় কমিয়ে কৃষিকাজে আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শান্তি পরিকল্পনা নিয়ে অগ্রগতির ইঙ্গিত জেলেনস্কির

আপডেট সময় : ০৭:১৮:০৫ পূর্বাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫