ঢাকা ০১:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সেনাপ্রধানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ Logo সেনাপ্রধানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ Logo স্কুল থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হবে: প্রধানমন্ত্রী Logo এবার ঈদুল আজহায় ট্রেনের টিকিট মিলবে শুধু অনলাইনে Logo ঢাকা বারে সব পদ বিএনপির, একটিও পায়নি জামায়াত Logo গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিভাগীয় সমাবেশ করবে ১১ দলীয় জোট Logo বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস সহায়তা দেবে সরকার: প্রধানমন্ত্রী Logo দেশে জঙ্গি তৎপরতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী Logo প্রধানমন্ত্রীর সঙ্গে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু সংস্থার মহাপরিচালকের সাক্ষাৎ Logo এমপিদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিল; সংসদে বিল পাস

ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত মিললেও ফের পতনে ঢাকার পুঁজিবাজার

মোজো ডেস্ক
  • আপডেট সময় : ০৭:২৩:৫০ পূর্বাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫
  • / 189
দেশবর্ণ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি: সংগৃহীত

সূচক ও মূলধন বৃদ্ধির সুবাতাস নিয়ে গেল সপ্তাহের লেনদেন শুরু হয় ঢাকার পুঁজিবাজারে। তবে, বিনিয়োগকারীদের হতাশায় ফেলে শেষ হয়- শেষ দিনের কার্যক্রম।
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক প্রতিবদনে দেখা যাচ্ছে, গেল সপ্তাহে ডিএসইরি প্রধান সূচক কমেছে ১৪১ পয়েন্ট। যেখানে ১৫৯ পয়েন্ট বেড়েছিল আগের সপ্তাহে। সূচকের পাশাপাশি ১ শতাংশের বেশি কমে ৬ লাখ ৮৪ হাজার ৭৬২ কোটি টাকায় নেমেছে বাজার মূলধন।
দৈনিক লেনদেনের হিসাবে দেখা যাচ্ছে, গেল সপ্তাহে ঢাকার পুঁজিবাজারে সর্বোচ্চ লেনদেন ৪৯২ কোটি ৫৫ লাখ টাকা হয়েছে প্রথম কার্যদিবসে। উত্থান-পতনে শেষ দিনে যা নেমেছে ৩৬৪ কোটি ৩৭ লাখ টাকায়।
খাতভিত্তিক লেনদেন চিত্রে ২১টির মধ্যে ব্যাংক-বীমা, ওষুধ-প্রকৌশলসহ ১৮টিতে কমেছে দৈনিক গড় লেনদেন। দাম বৃদ্ধির শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় জেড ক্যাটাগরির কোম্পানির দাপট বেশ খানিকটা কমলেও ধরে রেখেছে একক আধিপত্য। অর্থাৎ ১০টির মধ্যে অর্ধেকই দখলে ছিলো জেড ক্যাটাগরির। আগের দুই সপ্তাহে অবশ্য ৮টি ও ১০টি-ই ছিলো মন্দখ্যাত এই ক্যাটাগরির প্রতিষ্ঠানের দখলে।
এমন মন্দাভাবে সপ্তাহ পার করার মধ্যেই পুঁজিবাজারের হিসাব রক্ষাকারী সরকারি প্রতিষ্ঠান সিডিবিএল’র হালনাগাদ পরিসংখ্যান, গেল সপ্তাহ শেয়ারশূন্য বিও অ্যাকাউন্টের সংখা কমেছে; অর্থাৎ লাভের আশায় ফেলে রাখা অ্যাকাউন্টে আবারও লেনদেন শুরু করেছেন বিনিয়োগকারীরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত মিললেও ফের পতনে ঢাকার পুঁজিবাজার

আপডেট সময় : ০৭:২৩:৫০ পূর্বাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫