ঢাকা ০৫:২৪ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo রাঙামাটিতে ঝুঁকিপূর্ণ শতাধিক পাহাড়ধসপ্রবণ এলাকা, খুলেছে ২০৪ আশ্রয়কেন্দ্র Logo এনসিপির সমাবেশে ককটেল হামলায় খুলনায় প্রতিবাদ মিছিল Logo হরিপুরে সরকারি সহায়তা পেলেন রোগী, শিক্ষার্থী, কৃষক ও প্রতিবন্ধীরা Logo প্রত্যয় সংগঠনের কার্যক্রম পরিদর্শন করেন পিএবিএম-এর উপদেষ্টা অপূর্ব বড়ুয়া Logo বিএডিসিতে গণবদলি নিয়ে তোলপাড়: চেয়ারম্যানের সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রকৌশলীরা Logo মাতৃভূমির প্রতি ভালোবাসার ক্ষেত্রে কাজী নজরুলকে প্রধান দিশারি হিসেবে অভিহিত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo স্টেডফাস্ট কুরিয়ার কার্যালয় পরিদর্শনে ঢাকা জেলা পুলিশ সুপার, শান্তিপূর্ণ সমাধানে আইনানুগ নির্দেশনা Logo সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে দাকোপে কে.সি. পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ অনুষ্ঠিত Logo জৈব সারের নামে বর্জ্য বিতরণ, বদলি করা হয়েছে কামারখন্দের সেই কৃষি কর্মকর্তাকে Logo সুপারভাইজার বলেছিল ‘তুই মরলেও ছুটি নাই’

নিউইয়র্কের ঘটনা আ. লীগের ভবিষ্যৎ আরও অনিশ্চিত করেছে : আমীর খসরু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৫১:২০ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫
  • / 114
দেশবর্ণ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিউইয়র্কে মির্জা ফখরুলসহ বিভিন্ন দলের রাজনৈতিক নেতাদের হেনস্তার ঘটনা, আওয়ামী লীগের ভবিষ্যৎ আরও অনিশ্চিত করে দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। 

বুধবার (২৪ সেপ্টেম্বর) চট্টগ্রাম নগরের আগ্রাবাদে মা ও শিশু জেনারেল হাসপাতাল মেডিকেল কলেজের ১৪তম ব্যাচের ইন্টার্ন সমাপ্তি ও এমবিবিএস সনদ বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, রাজনৈতিকভাবে পরাস্ত হয়ে পালিয়ে গিয়ে তাদের এ সমস্ত কাজ ছাড়া আর কি করার আছে। এটাই তো করবে, তাই না? এর বাইরে আর কিছু করার নেই। আপনি যখন পরাজিত হয়ে দেশ থেকে পালিয়ে গেলেন, সমর্থকদের এ ধরনের কাজের বাইরে আর কিছু করার নেই আপাতত। গণতন্ত্রেই বিশ্বাস করে না। দেশ ধ্বংস করে পালিয়ে গিয়ে, এখন যেগুলো করছে এগুলো আরও ধ্বংসাত্মক। এগুলো তাদের ভবিষ্যতকে আরও অনিশ্চিত করে দিচ্ছে।

তিনি আরও বলেন, এ ঘটনায় দূতাবাসের গোয়েন্দা ব্যর্থতা আছে কি-না সেটি নিশ্চিত নয়। নিরাপত্তা ওই দেশের বিষয়। হয়ত দূতাবাসের ইন্টেলিজেন্স ছিল কিনা আমি জানি না। তাদের জানা উচিত ছিল। এ ঘটনায় তেমন কিছু আসে যায় না। একটা গণতান্ত্রিক দেশে অনেক কিছু হতেই পারে। এটা আমার জন্য এমন বড় কিছু না। গণতান্ত্রিক সব দেশে এগুলো হয়ে থাকে। যার সমর্থন আছে সেও করতে পারে। যার সমর্থন নেই সেও করতে পারে।

এর আগে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে দেওয়া বক্তব্যে আমীর খসরু মাহমুদ চৌধুরীর দেশের স্বাস্থ্য সেবার মান উন্নয়নে জোর দেন। অনুষ্ঠানে চট্টগ্রাম মা ও শিশু জেনারেল হাসপাতালের কার্যনির্বাহী কমিটির সভাপতি সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন ও সাধারণ সম্পাদক রেজাউল করিমসহ পরিচালনা পর্ষদ সদস্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নিউইয়র্কের ঘটনা আ. লীগের ভবিষ্যৎ আরও অনিশ্চিত করেছে : আমীর খসরু

আপডেট সময় : ০৩:৫১:২০ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫