ঢাকা ০৮:২৩ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সেনাপ্রধানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ Logo সেনাপ্রধানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ Logo স্কুল থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হবে: প্রধানমন্ত্রী Logo এবার ঈদুল আজহায় ট্রেনের টিকিট মিলবে শুধু অনলাইনে Logo ঢাকা বারে সব পদ বিএনপির, একটিও পায়নি জামায়াত Logo গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিভাগীয় সমাবেশ করবে ১১ দলীয় জোট Logo বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস সহায়তা দেবে সরকার: প্রধানমন্ত্রী Logo দেশে জঙ্গি তৎপরতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী Logo প্রধানমন্ত্রীর সঙ্গে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু সংস্থার মহাপরিচালকের সাক্ষাৎ Logo এমপিদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিল; সংসদে বিল পাস

দিনাজপুর-৩ আসনে খালেদা জিয়ার মনোনয়ন প্রক্রিয়ার পরিসমাপ্তি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩২:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬
  • / 425
দেশবর্ণ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দিনাজপুর-৩ আসনে খালেদা জিয়ার মনোনয়ন প্রক্রিয়ার পরিসমাপ্তি, বিএনপির চূড়ান্ত প্রার্থী জাহাঙ্গীর আলম

মোঃ আইনুল ইসলাম
দিনাজপুর প্রতিনিধি:

০৩ জানুয়ারি ২০২৬
দিনাজপুর সদর উপজেলা নিয়ে গঠিত দিনাজপুর-৩ সংসদীয় আসনে বিএনপির সাবেক চেয়ারপারসন ও প্রয়াত জাতীয় নেত্রী বেগম খালেদা জিয়ার মনোনয়নপত্র সংক্রান্ত সকল কার্যক্রম আনুষ্ঠানিকভাবে সমাপ্ত ঘোষণা করা হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) দুপুর ১টার পর জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের দ্বিতীয় দিনে জেলা রিটার্নিং কর্মকর্তা মো. রফিকুল ইসলাম এ সিদ্ধান্তের কথা জানান।

মনোনয়ন যাচাই কার্যক্রমের শুরুতেই রিটার্নিং কর্মকর্তা সদ্যপ্রয়াত বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং শোক প্রকাশ করেন। পরে তার মৃত্যুর প্রেক্ষিতে নির্বাচন আইন অনুযায়ী মনোনয়নপত্রটির আইনি কার্যক্রম স্থগিত রাখার ঘোষণা দেওয়া হয়।

এদিকে, বিএনপির বিকল্প প্রার্থী হিসেবে দিনাজপুর পৌরসভার টানা তিনবার নির্বাচিত সাবেক মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলমের দাখিলকৃত মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। যাচাই-বাছাইয়ে তার হলফনামা ও দাখিল করা কাগজপত্রে কোনো প্রকার অসংগতি না পাওয়ায় তাকে নির্বাচনে অংশগ্রহণের অনুমতি দেওয়া হয়।

এই আসনে সৈয়দ জাহাঙ্গীর আলমসহ মোট আটজন প্রার্থীর মনোনয়ন বৈধ হয়েছে। অন্য প্রার্থীরা হলেন— জামায়াতে ইসলামীর মো. মাইনুল আলম, জাতীয় পার্টির আহমেদ শফি রুবেল, বাংলাদেশ খেলাফত মজলিসের রেজাউল করিম, জনতার দলের মো. রবিউল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. খাইরুজ্জামান, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)-এর কিবরিয়া হোসেন এবং বাংলাদেশ মুসলিম লীগের লায়লা তুল রীমা। সংশ্লিষ্ট সবার নথিপত্র সঠিক থাকায় তাদের নির্বাচনি দৌড়ে থাকার ছাড়পত্র দেওয়া হয়েছে।

রাজনৈতিক ইতিহাসের বিচারে দিনাজপুর-৩ আসনটি দীর্ঘদিন ধরেই বিএনপির একটি শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। বিশেষ করে বেগম খালেদা জিয়ার বড় বোন প্রয়াত খুরশীদ হাজান হক (চকলেট আপা)-এর নেতৃত্বে এই আসনে বিএনপির ভিত্তি আরও সুদৃঢ় হয়। দীর্ঘ বিরতির পর এ আসনে বেগম খালেদা জিয়ার নাম প্রার্থী হিসেবে ঘোষিত হওয়ার মধ্য দিয়ে এলাকায় নতুন করে রাজনৈতিক আলোচনা ও আগ্রহ তৈরি হয়েছিল।

স্থানীয় পর্যায়ে বিএনপির প্রার্থী সৈয়দ জাহাঙ্গীর আলমকে ঘিরে দিনাজপুরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যেও প্রত্যাশার কথা শোনা যাচ্ছে। তিনবারের নির্বাচিত সাবেক মেয়র হিসেবে তার প্রশাসনিক অভিজ্ঞতা ও নগর ব্যবস্থাপনার ভূমিকার কথা উল্লেখ করে অনেকেই মনে করছেন, তিনি সংসদ সদস্য নির্বাচিত হলে দিনাজপুরে আরও কার্যকর ও জনকল্যাণমূলক উন্নয়ন কার্যক্রম জোরদার হতে পারে।

মনোনয়নপত্র যাচাই-বাছাই চলাকালে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, প্রার্থীরা এবং প্রার্থীদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

দিনাজপুর-৩ আসনে খালেদা জিয়ার মনোনয়ন প্রক্রিয়ার পরিসমাপ্তি

আপডেট সময় : ০৫:৩২:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬