ঢাকা ১২:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সেনাপ্রধানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ Logo সেনাপ্রধানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ Logo স্কুল থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হবে: প্রধানমন্ত্রী Logo এবার ঈদুল আজহায় ট্রেনের টিকিট মিলবে শুধু অনলাইনে Logo ঢাকা বারে সব পদ বিএনপির, একটিও পায়নি জামায়াত Logo গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিভাগীয় সমাবেশ করবে ১১ দলীয় জোট Logo বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস সহায়তা দেবে সরকার: প্রধানমন্ত্রী Logo দেশে জঙ্গি তৎপরতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী Logo প্রধানমন্ত্রীর সঙ্গে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু সংস্থার মহাপরিচালকের সাক্ষাৎ Logo এমপিদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিল; সংসদে বিল পাস

চলছে জাতীয় নির্বাচনের ২য় ধাপের ভোটগ্রহণ মিয়ানমারে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:১৪:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬
  • / 147
দেশবর্ণ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মিয়ানমারের জাতীয় নির্বাচনের ২য় ধাপের ভোটগ্রহণ চলছে। রোববার (১১ জানুয়ারি) স্থানীয় সময় সকাল ৬টায় শুরু হয় ভোটাভুটি। চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। ২০২১ সালে সামরিক অভ্যুত্থানের পর দেশটিতে এটিই প্রথম নির্বাচন।

প্রথম ধাপের মতোই এদিনও কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি খুবই কম। দ্বিতীয় ধাপে ১০০ আসনে রায় জানাবেন নাগরিকরা। শান, কাচিনের মতো সংঘাতপূর্ণ কয়েকটি প্রদেশের কিছু অংশে হবে ভোটাভুটি। নির্বাচন উপলক্ষে ব্যাপক জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।

এর আগে, গত ২৮ ডিসেম্বর নির্বাচনের প্রথম ধাপে ১০২ আসনে ভোটাভুটি হয়। আগামী ২৫ জানুয়ারি অনুষ্ঠিত হবে নির্বাচনের শেষ ধাপ। ভোট হবে ৬৩ আসনে। সংঘাতের কারণে ভোট হবে না ৬৫ আসনে।
দীর্ঘ ৫ বছরের সেনা শাসনের পর দেশটিতে সাধারণ নির্বাচন হলেও এতে অংশ নিতে পারছে না বেশিরভাগ রাজনৈতিক দল। প্রতিদ্বন্দ্বিতা করছে জান্তার সমর্থনপুষ্ট মাত্র ৬টি দল। দেশটির নোবেল শান্তি পুরস্কার জয়ী নেত্রী অং সান সু চির ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসিসহ প্রায় ৪০টি দলকে নিষিদ্ধ করা হয়েছে।
মূলত, নিম্নকক্ষের ১০২ টি আসনের মধ্যে ৯০ টিতেই জয়ী হয়ে বিশাল ব্যবধানে এগিয়ে আছে সামরিক বাহিনী সমর্থিত দল ‘ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি’। প্রধান বিরোধী দলের অনুপস্থিতিতে চলমান এই নির্বাচনকে ‘প্রহসন’ বলে আখ্যা দিয়েছে জাতিসংঘের পাশাপাশি পশ্চিমা বহু দেশ ও মানবাধিকার সংস্থা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

চলছে জাতীয় নির্বাচনের ২য় ধাপের ভোটগ্রহণ মিয়ানমারে

আপডেট সময় : ০৬:১৪:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬