ঢাকা ০৬:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo [আপডেট] রাঙামাটিতে ঝুঁকিপূর্ণ শতাধিক পাহাড়ধসপ্রবণ এলাকা, খুলেছে ২০৪ আশ্রয়কেন্দ্র Logo এনসিপির সমাবেশে ককটেল হামলায় খুলনায় প্রতিবাদ মিছিল Logo হরিপুরে সরকারি সহায়তা পেলেন রোগী, শিক্ষার্থী, কৃষক ও প্রতিবন্ধীরা Logo প্রত্যয় সংগঠনের কার্যক্রম পরিদর্শন করেন পিএবিএম-এর উপদেষ্টা অপূর্ব বড়ুয়া Logo বিএডিসিতে গণবদলি নিয়ে তোলপাড়: চেয়ারম্যানের সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রকৌশলীরা Logo মাতৃভূমির প্রতি ভালোবাসার ক্ষেত্রে কাজী নজরুলকে প্রধান দিশারি হিসেবে অভিহিত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo স্টেডফাস্ট কুরিয়ার কার্যালয় পরিদর্শনে ঢাকা জেলা পুলিশ সুপার, শান্তিপূর্ণ সমাধানে আইনানুগ নির্দেশনা Logo সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে দাকোপে কে.সি. পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ অনুষ্ঠিত Logo জৈব সারের নামে বর্জ্য বিতরণ, বদলি করা হয়েছে কামারখন্দের সেই কৃষি কর্মকর্তাকে Logo সুপারভাইজার বলেছিল ‘তুই মরলেও ছুটি নাই’

দেশের ৩৩ হাজার ৩৫৫ মণ্ডপে হবে শারদীয় দুর্গাপূজা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৩৬:২৮ পূর্বাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫
  • / 127
দেশবর্ণ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শারদীয় দুর্গোৎসব ঘিরে রাজধানী ঢাকাসহ সারাদেশে চলছে ব্যাপক প্রস্তুতি। প্রতিমা নির্মাণে ব্যস্ত সময় পার করছেন কারিগররা। এ বছর সারাদেশে মোট ৩৩ হাজার ৩৫৫টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। শুধু রাজধানী ঢাকাতেই পূজা হবে ২৫৯টি মণ্ডপে।

শুক্রবার সকালে ঢাকেশ্বরী মন্দিরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানায় সার্বজনীন পূজা কমিটি।
কমিটির সভাপতি জয়ন্ত কুমার দেব জানান, গত বছর ৩১ হাজার ৪৬১টি মণ্ডপে পূজা হয়েছিল। এবার প্রায় দুই হাজার বেশি পূজা হচ্ছে।

তিনি আরও জানান, পূজার প্রস্তুতির মধ্যে দেশের ১৩টি জেলায় প্রতিমা ও মন্দিরে হামলার ঘটনা ঘটেছে। তবে আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত ব্যবস্থা নিয়ে দুর্বৃত্তদের গ্রেপ্তার করেছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে তারা সতর্ক অবস্থায় রয়েছে।

শনিবার বোধনের মধ্য দিয়ে পূজার আনুষ্ঠানিকতা শুরু হবে, আর ২ অক্টোবর বিজয়া দশমীর মাধ্যমে শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব।
বিজয়া দশমীর দিন বিকেল তিনটা থেকে রাজধানীসহ সারাদেশে মহাসড়ক ও নগরীতে হবে মহা শোভাযাত্রা।

বাংলাদেশে এবার হবে ইতিহাসের অন্যতম বৃহৎ শারদীয় দুর্গোৎসব। বিশ্লেষকরা বলছেন সম্প্রীতির মেলবন্ধনে এবারের শারদীয় দুর্গোৎসবের বার্তা ছড়িয়ে পড়বে বাংলাদেশ সহো গোটা বিশ্বজুড়ে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

দেশের ৩৩ হাজার ৩৫৫ মণ্ডপে হবে শারদীয় দুর্গাপূজা

আপডেট সময় : ০৮:৩৬:২৮ পূর্বাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫