ঢাকা ০৬:১৯ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সেনাপ্রধানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ Logo সেনাপ্রধানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ Logo স্কুল থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হবে: প্রধানমন্ত্রী Logo এবার ঈদুল আজহায় ট্রেনের টিকিট মিলবে শুধু অনলাইনে Logo ঢাকা বারে সব পদ বিএনপির, একটিও পায়নি জামায়াত Logo গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিভাগীয় সমাবেশ করবে ১১ দলীয় জোট Logo বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস সহায়তা দেবে সরকার: প্রধানমন্ত্রী Logo দেশে জঙ্গি তৎপরতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী Logo প্রধানমন্ত্রীর সঙ্গে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু সংস্থার মহাপরিচালকের সাক্ষাৎ Logo এমপিদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিল; সংসদে বিল পাস

জিমেইলে ‘জেমিনি’ নামের এআই যুক্ত করেছে গুগল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২৮:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
  • / 139

ছবি: সংগৃহীত

দেশবর্ণ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
জিমেইলে কৃত্রিম বুদ্ধিমত্তা যুক্ত করেছে গুগল। ‘জেমিনি’ নামের এআই সহকারী দিয়ে এখন ইমেইল খোঁজা, করণীয় তালিকা তৈরি এবং উত্তর লেখার কাজ সহজ করতে চায় প্রতিষ্ঠানটি। তবে এই সুবিধার সঙ্গে গোপনীয়তা নিয়ে প্রশ্নও সামনে আসছে।
গুগল ধাপে ধাপে জিমেইলে নতুন এআইভিত্তিক ফিচার চালু করছে। চলতি জানুয়ারি থেকেই এর রোলআউট শুরু হয়েছে। লক্ষ্য একটাই- ব্যবহারকারীর ভরা ইনবক্স সামলানো সহজ করা। একই সঙ্গে ইমেইল লেখার সময় কমিয়ে আনা।
নতুন এই ফিচারগুলোর পেছনে কাজ করছে জেনারেটিভ এআই। এই প্রযুক্তি চ্যাটবটের মতো করে মানুষের ভাষা বুঝতে পারে। গুগলের ক্ষেত্রে এই সহকারীর নাম জেমিনি। এটি ব্যবহারকারীর ইমেইল বিশ্লেষণ করে প্রয়োজনীয় তথ্য তুলে ধরবে।
এখন জিমেইলে প্রশ্নের মতো করে ইমেইল খোঁজা যাবে। ধরুন, কেউ লিখলেন- গত মাসে যার সঙ্গে চাকরির বিষয়ে কথা হয়েছিল, তার নাম কী। জেমিনি তখন ইনবক্স ঘেঁটে সেই তথ্য বের করার চেষ্টা করবে। সাধারণ সার্চের চেয়ে এটি আলাদা। এখানে সময়, প্রসঙ্গ আর কথোপকথনের ধরনও বিবেচনায় নেয় এআই।
গুগল আরও একটি নতুন ইনবক্স চালুর প্রস্তুতি নিচ্ছে। এটি এখন পরীক্ষামূলক পর্যায়ে আছে। বছরের শেষ দিকে এটি সবার জন্য উন্মুক্ত হতে পারে। এই ইনবক্স ইমেইলের ভেতরে থাকা কাজের কথা শনাক্ত করবে। তারপর সেগুলো দিয়ে স্বয়ংক্রিয়ভাবে একটি করণীয় তালিকা বানাবে। আলাদা করে নোট নেওয়ার দরকার হবে না।
ইমেইল লেখার ক্ষেত্রেও পরিবর্তন আসছে। নতুন টুলে থাকছে স্বয়ংক্রিয় প্রুফরিডার। এটি বানান ও ভাষার ভুল ধরিয়ে দেবে। থাকবে উত্তর সাজেস্ট করার সুবিধাও। এআই প্রাসঙ্গিক উত্তর লিখে দেবে। ব্যবহারকারী চাইলে সেটি সরাসরি পাঠাতে পারবেন বা নিজের মতো করে বদলে নিতে পারবেন।
গুগল জানিয়েছে, এসব ফিচারের কিছু অংশ বিনামূল্যে ব্যবহার করা যাবে। তবে উন্নত সুবিধার জন্য সাবস্ক্রিপশন লাগবে। কোন ফিচার ফ্রি আর কোনটি পেইড— তা ধাপে ধাপে জানানো হবে।
বিশেষজ্ঞরা বলছেন, এই পরিবর্তন ইমেইল ব্যবহারের অভ্যাস বদলে দিতে পারে। এত দিন মানুষ বারবার ইনবক্স খুলে মেইল পড়ত। এখন পুরো ইনবক্সের একটি সারসংক্ষেপ পাওয়া যেতে পারে। গুরুত্বপূর্ণ কাজ চোখে পড়বে দ্রুত। অপ্রয়োজনীয় মেইল আলাদা করে দেখার দরকার কমবে।
তবে এই সুবিধার সঙ্গে উদ্বেগও আছে। এআই দিয়ে কাজ করতে হলে জেমিনিকে ব্যবহারকারীর পুরো ইনবক্সে প্রবেশাধিকার দিতে হবে। এতে ব্যক্তিগত তথ্য বিশ্লেষণের প্রশ্ন উঠে আসে। গুগল বলছে, ইমেইল বিশ্লেষণ করলেও তাদের কর্মীরা ব্যক্তিগত মেইল পড়েন না। তথ্য সুরক্ষার জন্য আলাদা সুরক্ষা ব্যবস্থাও রাখা হয়েছে।
তবু গোপনীয়তা বিশেষজ্ঞরা সতর্ক থাকতে বলছেন। তাদের মতে, এত বড় পরিসরে ব্যক্তিগত যোগাযোগ বিশ্লেষণ হওয়া নতুন ঝুঁকি তৈরি করতে পারে।
নিউইয়র্ক টাইমসের প্রযুক্তি প্রতিবেদক ব্রায়ান এক্স চেন এক সপ্তাহ ধরে এই এআই-যুক্ত জিমেইল ব্যবহার করেছেন। তার অভিজ্ঞতায়, স্বয়ংক্রিয় করণীয় তালিকা বেশ কার্যকর। তবে ইমেইল লেখার গতি বাড়ানোর টুলগুলো তাকে পুরোপুরি সন্তুষ্ট করেনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সীমান্তের কৃষকদের পাশে কৃষি বিভাগ, রাণীশংকৈলে বিনামূল্যে বীজ-সার বিতরণ রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: হাসিনুজ্জামান মিন্টু ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার সীমান্তবর্তী এলাকার কৃষকদের কৃষি উৎপাদনে আরও উৎসাহিত করতে বিশেষ কৃষি সহায়তা কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিবি) এর আওতায় পরিচালিত এ কর্মসূচির মাধ্যমে কৃষকদের মাঝে বিনামূল্যে ধানের বীজ ও সার বিতরণ করা হয়। বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে উপজেলা কৃষি অফিস চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ খাদিজা বেগম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা শহীদুল ইসলাম। এসময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রুপম চন্দ্র মহন্ত, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুস সামাদ প্রধান, এলজিইডির প্রতিনিধি মোহাম্মদ আলীসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসন, কৃষি বিভাগ এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর যৌথ উদ্যোগে বাস্তবায়িত এ কর্মসূচির আওতায় সীমান্ত এলাকার ৮০ জন কৃষকের মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয়। প্রত্যেক কৃষককে ১০ কেজি ব্রি জাতের রোপা আমন ধানের বীজ এবং ২৬ কেজি বিভিন্ন ধরনের সার প্রদান করা হয়েছে। কৃষি বিভাগ জানায়, সীমান্ত এলাকায় পাট, আখ ও ভুট্টার মতো অধিক উচ্চতার ফসলের পরিবর্তে ধানসহ অপেক্ষাকৃত কম উচ্চতার ফসল চাষে কৃষকদের উদ্বুদ্ধ করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য। সংশ্লিষ্টদের মতে, এর ফলে কৃষি উৎপাদন বৃদ্ধির পাশাপাশি সীমান্ত এলাকার নিরাপত্তা ব্যবস্থাপনাও আরও কার্যকর হবে। উপস্থিত কর্মকর্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের সহায়তা কর্মসূচি কৃষকদের উৎপাদন ব্যয় কমিয়ে কৃষিকাজে আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জিমেইলে ‘জেমিনি’ নামের এআই যুক্ত করেছে গুগল

আপডেট সময় : ১১:২৮:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬